হোম > খেলা > ফুটবল

সাদ-ফাহিমদের নতুন ঠিকানা মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

আসন্ন ফুটবল মৌসুমে শিরোপা পুনরুদ্ধারে আটঘাট বেঁধে দলবদলের বাজারে নেমেছে মোহামেডান। বড় বাজেটের দল গড়ছে ঐতিহ্যবাহী স্পোর্টিং ক্লাবটি। কদিন আগেই গতবারের ১৮ জনসহ ২৪ খেলোয়াড়কে নিশ্চিত করেছে। গতকাল আরো পাঁচ তারকা ফুটবলারকে দলভুক্ত করেছে সাদা-কালোরা।

সবশেষ দলবদলে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস থেকে একসঙ্গে চার তারকা খেলোয়াড়কে নিজেদের তাঁবুতে টেনেছে তারা। এ তালিকায় আছেন জাতীয় দলের ডিফেন্ডার সাদ উদ্দিন, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, মিডফিল্ডার সোহেল রানা (জুনিয়র) এবং ফরোয়ার্ড শাহরিয়ার ইমন। এ ছাড়া গত মৌসুমে মোহামেডানে খেলা নির্ভরযোগ্য সেন্টার ব্যাক শাকিল আহাদ তপুও নতুন চুক্তিতে দলে যুক্ত হয়েছেন। এ পাঁচজনই জাতীয় দলের খেলোয়াড়; যার মধ্যে সাদ, তপু ও ফাহিম একাদশে নিয়মিত খেলেন।

মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান জানান, ‘আমরা এবার চ্যাম্পিয়ন হতে চাই। এ কারণেই বড় দল গড়ছি। সাদ, ফাহিম, সোহেল রানা, শাহরিয়ার ইমন ও শাকিল আহাদকে আমরা সই করিয়েছি। ফলে আমাদের ২৯ খেলোয়াড় নিশ্চিত হয়ে গেছে।’ নতুন ক্লাবে যোগ দিয়ে ফাহিম বলেন, ‘মোহামেডানে যোগ দিয়েছি। তবে এ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।’

দেশি তারকার সঙ্গে বিদেশি কোটায়ও আসছে পরিবর্তন। গতবারের বিদেশিদের মধ্যে শুধু উজবেকিস্তানের মোজাফফরভকে রাখা হচ্ছে। বাকি তিনজন নতুন ও মানসম্মত বিদেশি নিতে উজবেকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে মোহামেডান। এমনকি সেখান থেকেই কোচ আনার সঙ্গে সাবেক অস্ট্রেলিয়ান কোচ শন লেনের সঙ্গেও আলোচনা চলছে ক্লাবটির।

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরে প্রস্তুতি সভা

আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

দিল্লিতে থাকলেও নরেন্দ্র মোদির নৈশভোজে অংশ নেননি শি জিনপিং

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

সৌদিতে হামলা চালানো হুথিদের নিজস্ব বিষয়

আয়ারল্যান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিক্ষোভের মুখে ট্রাম্প

হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাল ইরান

পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে রিট খারিজ