হোম > খেলা > ফুটবল

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব

স্পোর্টস ডেস্ক

এবারের ফুটবল বিশ্বকাপে একটি জায়গায় সবাইকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। আর সেটা হলো কোচিংয়ে। ২০২৬ সালের বিশ্ব আসরে আর্জেন্টাইন কোচদেরই আধিপত্য বেশি। এবারের বিশ্বকাপে জাতীয়তা বিচারে সবচেয়ে বেশি ডাগআউটে থাকবেন আর্জেন্টিনার কোচ।

দ্বিতীয় সর্বোচ্চ কোচ হলেন ফরাসি। তবে অবাক করার বিষয় হলো, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোনো কোচ নেই এবারের ফুটবল মহাযজ্ঞে। সেলেসাও হেক্সা জয়ের মিশনে নামতে যাচ্ছেন বিদেশি কোচ নিয়ে। তাদের ডাগ আউটে শাসন করবেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।


২০২৬ ফিফা বিশ্বকাপে থাকছেন ছয় আর্জেন্টাইন কোচ। আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে মাঠে আলো ছড়িয়ে প্রস্তুত যুক্তরাষ্ট্রের মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের গুস্তাভো আলভারো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেসে ও কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো।
ফরাসি কোচ রয়েছেন পাঁচজন।

এ লিস্টে নাম লিখেছেন ফ্রান্সের দিদিয়ের দেশম, বেলজিয়ামের রুডি গার্সিয়া, তিউনিসিয়ার সাব্রি লামুশি, ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে এবং হাইতির সেবাস্তিয়ান মিনিও। তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ স্প্যানিশ—স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, কাতারের হুলেন লোপেতেগি ও পানামার ক্রিস্টিয়ানসেন।


ইতালিয়ান ও জার্মান কোচ রয়েছেন তিনজন করে। টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারা ইতালি থেকে এবার কোচ হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন কার্লো আনচেলত্তি (ব্রাজিল), ফ্যাবিও ক্যানাভারো (উজবেকিস্তান) ও ভিনসেঞ্জো মন্তেলা (তুরস্ক)। আর জার্মানদের মধ্যে কোচ হিসেবে ডাগআউট মাতাতে থাকছেন ইউলিয়ান নাগলসম্যান (জার্মানি), টমাস টুখেল (ইংল্যান্ড) ও রালফ রাংনিক (অস্ট্রিয়া)।


এবারের ২২টি দল নিজেদের দেশি কোচ নিয়ে খেলবে বিশ্বকাপে।

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ