হোম > খেলা > ফুটবল

দুই যুগ পরে মরিনহো ফের রিয়াল মাদ্রিদে

স্পোর্টস রিপোর্টার

ছবি: সংগৃহীত

জোসে মরিনহোকে আবারও প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।

৬৩ বছর বয়সী পর্তুগিজ কোচের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে রিয়াল। ১৩ জুলাই প্রাক-মৌসুম অনুশীলন শুরু হলে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন তিনি।

মরিনহোকে ফিরিয়ে আনতে পর্তুগালের ক্লাব বেনফিকাকে ১ কোটি ৩০ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৫০ লাখ ইউরো) ক্ষতিপূরণ দিয়েছে রিয়াল মাদ্রিদ। এক দশকেরও বেশি সময় পর আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন তিনি।

ক্লাব সভাপতি নির্বাচনের প্রচারণার সময়ই বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ প্রতিশ্রুতি দিয়েছিলেন, পুনর্নির্বাচিত হলে তিনি মরিনহোকে আবারও রিয়ালের কোচ হিসেবে ফিরিয়ে আনবেন।

৭৯ বছর বয়সী পেরেজ নির্বাচনে নবায়নযোগ্য জ্বালানি খাতের ব্যবসায়ী এনরিকে রিকেলমেকে পরাজিত করেন। তিনি মোট ভোটের ৬৫ শতাংশ পেয়ে আবারও সভাপতির দায়িত্বে ফিরেন। আর ফিরেই তিনি কোচের পদে মরিনহোকে ফিরিয়ে আনলেন।

রিয়াল মাদ্রিদের দায়িত্বে এটি হবে মরিনহোর দ্বিতীয় অধ্যায়। ২০১০ সালে প্রথমবার ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব নিয়ে তিন মৌসুম ছিলেন তিনি। সেই সময়ে রিয়ালকে একটি লা লিগা শিরোপা, একটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছিলেন।

রিয়াল ছাড়ার পর মরিনহো ইংল্যান্ডের চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ইতালির রোমা, তুরস্কের ফেনারবাহচে এবং সর্বশেষ বেনফিকার দায়িত্বে ছিলেন।

বেনফিকায় একমাত্র মৌসুমে তিনি দলকে পুরো লিগে অপরাজিত রাখলেও শেষ পর্যন্ত পর্তুগিজ লিগে তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তবে তার অধীনে দলটি দারুণ ধারাবাহিকতা দেখিয়েছিল।

এদিকে মরিনহোর উত্তরসূরি হিসেবে সাবেক ফুলহ্যাম কোচ মার্কো সিলভাকে নিয়োগ দিতে ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছে বেনফিকা।

মরিনহো এমন এক সময়ে রিয়াল মাদ্রিদে ফিরছেন, যখন ক্লাবটি টানা দুই মৌসুম কোনো শিরোপা জিততে পারেনি। তাই তার প্রত্যাবর্তনকে বার্নাব্যুতে নতুন যুগের সূচনা হিসেবেই দেখছেন সমর্থকরা।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

এবারের বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের

অখ্যাত দেশের ‘বিখ্যাত’ তারকারা

মরক্কো ম্যাচে নেই নেইমার!

ফিফার আপত্তিতে জার্সি বদলাল হাইতি

আমরা বিশ্বের রাজা নই, বলছেন ইনফান্তিনো

খেলোয়াড় সরবরাহে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্ব চ্যাম্পিয়ন

বিশ্বকাপে কবে, কার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

‘সবকিছু ফিফার নিয়ন্ত্রণে নয়’, সোমালি রেফারি বিতর্কে ইনফান্তিনো

রোনালদোর ব্যর্থতার রাতেও জয়ের ছন্দে পর্তুগাল