হোম > খেলা > ফুটবল

হালান্ডকে ঘিরে সিটি-বার্সা আলোচনার গুঞ্জন

স্পোর্টস ডেস্ক

ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলকে সামনে রেখে ইতোমধ্যেই নানা গুঞ্জন শুরু হয়েছে। এর মধ্যেই নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে দলে টানতে নাকি ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে হালান্ডের এজেন্ট রাফায়েলা পিমেন্টা বিষয়টিকে আপাতত বড় কোনো সিদ্ধান্ত হিসেবে দেখছেন না। একটি স্প্যানিশ টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পিমেন্টা। জানা গেছে, বার্সেলোনার সঙ্গে আলোচনা হলেও সেটি কোনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং এখনই দ্রুত কোনো দলবদলের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

এদিকে ইংল্যান্ডের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড তাদের মধ্যমাঠ শক্তিশালী করার পরিকল্পনা করছে। সম্ভাব্য তালিকায় রয়েছে ইতালির মিডফিল্ডার সান্দ্রো টোনালি। একই সঙ্গে নজরে আছেন ফ্রান্সের ক্লাব মোনাকোর তরুণ মিডফিল্ডার লামিন কামারা। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড নজর রাখছে ২১ বছর বয়সি পর্তুগিজ মিডফিল্ডার মাতেউস ফার্নান্দেসের ওপর। তার বর্তমান ক্লাব যদি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়, তাহলে গ্রীষ্মে নতুন ক্লাবে যোগ দিতে পারেন তিনি।

জার্মানির ক্লাব কোলনের ১৯ বছর বয়সি উইঙ্গার সাইদ এল মালাকেও নজরে রেখেছে নিউক্যাসল ইউনাইটেড। গত বছর বড় অঙ্কের দলবদল করলেও তরুণ প্রতিভা দলে টানার পরিকল্পনা তাদের রয়েছে। ইতালির আরেক জায়ান্ট জুভেন্টাস আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনার অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে দলে নেওয়ার ব্যাপারে। ৩৭ বছর বয়সি এই ফরোয়ার্ডের বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তি গ্রীষ্মেই শেষ হতে পারে, তাই নতুন ক্লাবে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ