হোম > খেলা > ফুটবল

ইনফান্তিনোর সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বললেন প্রিমিয়ার লিগ প্রধান

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ক্রমেই বাড়ছে। এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারত্ব বিক্রির পরিকল্পনাকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মাস্টার্স ফিফার এমন পরিকল্পনাকে ‘আত্মঘাতী’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতার মালিকানা বা অংশীদারত্ব বিক্রির চিন্তা করাই উচিত হয়নি ফিফার।

মাস্টার্স বলেন, ‘এই সমস্যা ফিফার তৈরি। এটা নিজেকে ক্ষতবিক্ষত করার মতো ব্যাপার। এই সংস্থা আত্মঘাতী বোতামে চাপ দিয়েছে। এর পরিণতি হিসেবে সমাধান খুঁজতে হবে। আমি মনে করি না বিশ্বকাপের শেয়ার বিক্রির কথা মাথায় আনা উচিত ছিল।’

ফিফার সাংগঠনিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রিমিয়ার লিগের প্রধান। তাঁর মতে, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ফিফার মূল লক্ষ্য হওয়া উচিত বিশ্ব ফুটবলের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করা। তিনি বলেন, ‘তারা অলাভজনক সংস্থা। ফুটবলের ভবিষ্যতের কথা ভেবে আমানত হিসেবে তাদের এই প্রতিযোগিতা আয়োজন করা উচিত। আমি মনে করি এটা বাজে পরিকল্পনা।’

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে এর আগেও ফুটবলের বিভিন্ন সংস্থা থেকে সমালোচনা এসেছে। গত মাসে ফিফার সমালোচনা করায় সংস্থাটির উচ্চপদস্থ কর্মকর্তা কেভিন লামোর বহিষ্কৃত হন। উয়েফাও ইনফান্তিনোর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ও স্কটল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও তাঁর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

এ ছাড়া লা লিগার প্রধান হাভিয়ের তেবাসও ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন। ফলে দ্বিতীয় মেয়াদে ফিফা সভাপতির পদে থাকার পথে ইনফান্তিনোর সামনে বিরোধিতার পরিমাণ বাড়ছে।

আগামী বছর ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে মাস্টার্সের মত, একজন ‘ঐক্য প্রার্থী’ সামনে এলে তাঁর এজেন্ডায় ফিফার সংস্কারের পাশাপাশি সভাপতির ভূমিকা ও ক্ষমতার সঙ্গে সম্পর্কিত কাঠামোগত পরিবর্তনও থাকা উচিত।

মাস্টার্স আরও বলেন, ‘আমি মনে করি, একজন উদীয়মান ঐক্য প্রার্থীর এজেন্ডায় ফিফার সংস্কার এবং সভাপতির ভূমিকা ও এসবের সঙ্গে তার সম্পর্কের সংস্কার থাকা উচিত।’

সব মিলিয়ে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফুটবলের প্রভাবশালী সংস্থাগুলোর মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, প্রিমিয়ার লিগ প্রধানের সর্বশেষ মন্তব্যে সেটিই আরও প্রকাশ্যে এলো।

বিয়ে করলেন সেই প্রবাসী, খাবারে পেলেন আস্ত খাসি

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

ইরানে বিস্ফোরক, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

সীমান্তে জড়ো করা হয়েছে হাজারো ভারতীয়কে

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

এআই চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ

চীনে ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প