হোম > খেলা > ফুটবল

লিভারপুলের মালিকানায় অ্যামাজন প্রতিষ্ঠাতা

স্পোর্টস ডেস্ক

ইংলিশ ক্লাব লিভারপুলের মালিকানায় এবার যুক্ত হলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস। তবে সরাসরি নয়, তার নেতৃত্বাধীন কে৫ স্পোর্টসসহ একটি বিনিয়োগকারী কনসোর্টিয়াম ক্লাবটির একাংশের মালিকানা কিনেছে।

লিভারপুলের মালিক প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) জানিয়েছে, ‘১৮৯২ হোল্ডিংস’ নামের কনসোর্টিয়ামের সঙ্গে একাংশ মালিকানা বিক্রির চুক্তি চূড়ান্ত হয়েছে। ব্রিটিশ ব্যবসায়ী অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন এই কনসোর্টিয়ামে রয়েছে মিত্তাল ফ্যামিলি ট্রাস্ট, কে৫ স্পোর্টস ও ইই ক্যাপিটাল। কে৫ স্পোর্টসের প্রধান বিনিয়োগকারী বেজোস।

ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ মালিকানা হাতবদল হচ্ছে। এর মূল্য দেড় বিলিয়ন পাউন্ডের বেশি এবং এতে ক্লাবটির মোট মূল্যমান পাঁচ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাচ্ছে। তবে এফএসজি সংখ্যাগরিষ্ঠ মালিকানা ও পরিচালনাগত নিয়ন্ত্রণ ধরে রাখবে।

নতুন বিনিয়োগকারীদের মধ্যে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন ও ভারতের শিল্পপতি লক্ষ্মী মিত্তালও রয়েছেন। কনসোর্টিয়ামের নেতৃত্ব দেওয়া অমিত ভাটিয়া হবেন লিভারপুলের নতুন ভাইস চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সদস্য। বেজোস নিজে বোর্ডে থাকছেন না।

২০১০ সালে প্রায় ৩০ কোটি পাউন্ডে লিভারপুল কিনেছিল এফএসজি। এবার নতুন বিনিয়োগকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছে তারা। এফএসজি প্রেসিডেন্ট মাইক গর্ডন বলেছেন, নতুন অংশীদারদের দর্শনের সঙ্গে ক্লাবের দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর মিল রয়েছে।

চুয়াডাঙ্গা মাজলিসুল মুফাসসিরিনের দায়িত্বে আবুজার গিফারী- আব্দুল খালেক

শাহজালালে সিআইআইডির সাঁড়াশি অভিযান, স্বর্ণসহ আটক বিপুল পরিমাণ অবৈধ পণ্য

মেসির পথ ধরে এমএলএসে তারকার মেলা

মধুপুরে বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা, একজন নিহত

মানসিক বিপর্যয়ের মুখে ৫ হাজার মার্কিন সেনা

মামলা করল গরু চুরির, পুলিশ প্রতিবেদনে হয়ে গেল মোটরসাইকেল

গ্যাস লিকেজে ৯ জনের মৃত্যু, ফেরদৌস শিপইয়ার্ড বন্ধ ঘোষণা

শহীদ আবদুল মালেকের শিক্ষা-প্রস্তাবনা নিয়ে ঢাবিতে ছাত্রশিবিরের সেমিনার

ঢাবিতে ‘নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইআবিতে মাস্টার ট্রেইনার প্রস্তুতি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন