হোম > খেলা > ফুটবল

ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। এই বড় জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠল চারবারের চ্যাম্পিয়নরা। একইদিন এলিমিনেটর ম্যাচে মোহামেডান ৩-০ গোলে হারায় রহমতগঞ্জকে। এ জয়ে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলা নিশ্চিত করল মোহামেডান। আগামী ১২ মে ফাইনালে ওঠার লড়াইয়ে মোহামেডানের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। অপরদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রহমতগঞ্জ। ১৯ মে বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে ফেডারেশন কাপের ফাইনাল।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃষ্টিভেজা মাঠে স্বাভাবিক খেলাটা উপহার দিতে পারেনি মোহামেডান ও রহমতগঞ্জ। বৃষ্টির বাধায় খেলা বন্ধও ছিল। তবে এই ম্যাচ রাঙালেন জুয়েল মিয়া। তার জোড়া গোলেই সব প্রতিকূলতা পেরিয়ে টুর্নামেন্টে টিকে রইল মোহামেডান। খেলার ২৮ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় সাদা-কালো জার্সিধারীরা। কর্নার থেকে উড়ে আসা বল সতীর্থের হেডের পর দূরের পোস্ট থেকে গোল করেন জুয়েল। প্রায় এক ঘণ্টা পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। বিরতির পর জুয়েলই দলকে আবার আনন্দের উপলক্ষ এনে দেন। ৫৩ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন এই মিডফিল্ডার। ৭৬ মিনিটে মোহামেডানের হয়ে তৃতীয় গোলটি করেন সৌরভ দেওয়ান। মোজাফ্ফরভের ফ্রি-কিক গ্লাভসে জমাতে পারেননি রহমতগঞ্জের মামুন। সুযোগ কাজে লাগান সৌরভ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় কিংসের জয়ের নায়ক ডরিয়েলটন গোমেজ। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোড়া গোল উপহার দেন। টুর্নামেন্টে এ নিয়ে ৯টি গোল করলেন এই বিদেশি। বৃষ্টিভেজা মাঠে ছন্দময় ফুটবল খেলতে পারেনি কিংস। তবে শুরু থেকেই ব্রাদার্সকে চাপে রাখে তারা। তিন মিনিটেই গোল করে কিংসকে এগিয়ে দেন রাকিব হোসেন। দ্বিতীয়ার্ধে বাকি তিনটি গোল পায় কিংস। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ঝলক দেখান ডরিয়েলটন। ৭১ মিনিটে ডান দিক থেকে সাদ উদ্দিনের ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন আব্দুল্লাহ শাহ। ফাঁকায় থাকা ডরিয়েলটন বল পেয়ে সহজেই গোল করেন। ৭৪ মিনিটে রিমনের ক্রস থেকে দূরের পোস্টে ফাঁকায় থাকা ডরিয়েলটন বল পেয়ে যান। এরপর পোস্ট ছেড়ে বেরিয়ে আসা ইসহাককে কাটিয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ডরিয়েলটন। ৮৮ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন সাব্বির হোসেন।

সিটিতে হতাশা, আর্সেনালে উচ্ছ্বাস

ক্ষুদে ফুটবলার সোহাদার চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ফাইনালে চোখ রেখে মুখোমুখি আর্সেনাল-অ্যাটলেটিকো

৩৬ কিশোরকে ইয়েস কার্ড দিল বাফুফে

তিন ম্যাচ হাতে রেখে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার

ভিনিসিয়ুসের জোড়া গোলে পেছাল বার্সার শিরোপা উৎসব

বাফুফের নজরে ব্রাজিল-আর্জেন্টিনার কোচও

ওসাসুনাকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

মেসিজাদুর পরও অবিশ্বাস্য হার মিয়ামির

ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল