হোম > খেলা > ফুটবল

মেসির গোলে জিতল ইন্টার মিয়ামি

স্পোর্টস ডেস্ক

ম্যাচটি লিওনেল মেসিদের খেলার কথা ছিল গত ১৩ ফেব্রুয়ারি। কিন্তু লিওনেল মেসি ইনজুরির কারণে ম্যাচটি হয়েছে হয় আজ বাংলাদেশ সময় সকালে। এই প্রীতি ম্যাচে মূল ‘আকর্ষণ’ ছিলেন মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে একটু ছুঁয়ে দেখতে তাকে মাঠে ফেলে দিলেন এক ভক্ত!


পুয়ের্তো রিকোয় ২০ হাজার দর্শকের সামনে ইন্টার মিয়ামিকে জয় উপহার দিয়েছেন মেসি। ইকুয়েডরের ক্লাব ইন্দেপেদিয়েন্তে দেল ভ্যালের বিপক্ষে মিয়ামি জয় পেয়েছে ২-১ গোলে। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে দলকে জয়সূচক গোলটি উপহার দেন মেসি।


মিয়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করেছে আগেই। এমএলএসে নতুন মৌসুমও শুরু করেছে কোচ হ্যাভিয়ের মাচেরানোর শিষ্যরা। লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হেরে নতুন মৌসুম শুরু করেছে মিয়ামি। মেসিরা আগামী ম্যাচ খেলবেন ২ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায়। প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি।

ম্যাচের ৮৮ মিনিটে কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়ে। অনুপ্রবেশকারীদের একজন মেসিকে জড়িয়ে ধরতে গিয়ে তাকে মাঠে ফেলেই দেন। এক নিরাপত্তাকর্মীও মাঠে ঢুকে সেই ভক্তকে মাঠের বাইরে বের করার চেষ্টা করেন। আর এতেযতিনজনই গড়াগড়ি খেয়েছেন মাঠের ঘাসে।

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া

২৫ পাসের অনবদ্য গোলে প্রত্যাবর্তনীয় জয় দক্ষিণ কোরিয়ার