হোম > খেলা > ফুটবল

৫ গোলের জয়েও মন ভরেনি ফ্লিকের

স্পোর্টস ডেস্ক

প্রতিপক্ষের মাঠে পাঁচ গোলের দাপুটে জয়। মৌসুমের চার ম্যাচে চার জয়, লিগ টেবিলেও একক আধিপত্য। এমন পারফরম্যান্সের পর সাধারণত কোচদের তৃপ্ত থাকার কথা। কিন্তু হান্সি ফ্লিকের ভাবনা ভিন্ন। ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পরও বার্সেলোনা কোচ জানালেন, তার দলের আরও ভালো খেলার সুযোগ ছিল।

মেস্তায়া স্টেডিয়ামে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। লামিন ইয়ামালের জোড়া গোলের সঙ্গে জালে নাম লেখান রাফিনিয়া, ফার্মিন লোপেজ ও পেদ্রি। চলতি মৌসুমে চার ম্যাচে এ নিয়ে তৃতীয়বার প্রতিপক্ষের জালে পাঁচ গোল দিলো বার্সেলোনা।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে এককভাবে অবস্থান করছে কাতালান ক্লাবটি। তবে জয়-গোলের এই পরিসংখ্যান ফ্লিককে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। ম্যাচ শেষে জার্মান কোচ বলেন, ‘অনুশীলনের মানের ওপর সব নির্ভর করে। সেটা দেখেই আমি বুঝতে পারি আমাদের কীভাবে খেলা উচিত।’

ভ্যালেন্সিয়ার মাঠে পারফরম্যান্স নিয়ে তার মূল্যায়ন, ‘আজ চমৎকার খেলা হয়েছে, প্রায় নিখুঁত। আমাদের নিয়ন্ত্রণ করতে হতো, আধিপত্য দেখাতে হতো। এটাই আমি চাই: খেলা নিয়ন্ত্রণ করা এবং জায়গা বের করা। আমরা সেটা করেছি। কিন্তু কোনো কিছু নিখুঁত নয়। সবসময় উন্নতির সুযোগ থাকে, আরও ভালো করতে পারতাম আমরা।’

তবে ‘প্রায় নিখুঁত’-এর মধ্যেই পার্থক্যটা দেখছেন ফ্লিক। তার মতে, ফুটবলে কোনো পারফরম্যান্সই পুরোপুরি নিখুঁত নয় এবং উন্নতির জায়গা সবসময়ই থাকে। ফ্লিক আরও বলেন, দলের ম্যাচের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে অনুশীলনের মানের ওপর। অনুশীলনে খেলোয়াড়দের প্রস্তুতি দেখেই তিনি বুঝতে পারেন, মাঠে দলকে কীভাবে খেলতে হবে।

সদরপুরে ইউপি ভবন নির্মাণে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

পশ্চিম তীরে অনুমোদনবিহীন বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

অশালীন ও উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান বিএনপি নেতা পাপ্পার

কাউনিয়ায় ‘কাগুজে বিদ্যালয়’ নিয়ে তোলপাড়

অ্যাপ দিয়ে ইসলাম চর্চায় আত্মিক চাহিদা কতটা মেটে

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনার পাঁচ দিন পর এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১১

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না

শ্রীনগরে ভাই সাজিয়ে রেখে পরকীয়া প্রেমিককে গোপনে বিয়ে