হোম > খেলা > ফুটবল

বাফুফেকে ফিফা সভাপতির প্রতিশ্রুতি

স্পোর্টস রিপোর্টার

ভুটান সফরে আসা-যাওয়ার পথে বাংলাদেশে ট্রানজিট নিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। আজ ভুটান যাওয়ার পথে ঢাকা বিমানবন্দরে ফুটবল ফেডারেশনের পক্ষে ফিফা সভাপতিকে অভ্যর্থনা জানান দুই সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম। ইনফান্তিনোর সঙ্গে কী আলাপ হয়েছে? এ প্রসঙ্গে ফাহাদ করিম বললেন, ‘বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে কিছুটা আলাপ হয়েছে। দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের মানোন্নয়নের ব্যাপারে তিনি জোর দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাব নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভুটান ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করেছেন। টোকিওতে এ নিয়ে অন্যদের সঙ্গেও কথা হতে পারে।’

এরই মধ্যে ভুটানে ফিফা সভাপতি বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে ফিফার অর্থায়ন নিয়ে বাফুফে সহসভাপতি বলেন, ‘টেকনিক্যাল সেন্টারে আমাদের ফিফার একটি বড় প্রজেক্ট রয়েছে। সেখানে আরো সহায়তা লাগলে সেটার আশ্বাস ভুটান যাওয়ার আগেই দিয়েছেন। মার্চে ফিফা কংগ্রেসে সব দেশের অনুদানই বাড়ার প্রস্তাব রয়েছে। সেটি পাস হলে বাংলাদেশও পাবে ভালো অঙ্কের অর্থ।’

মেসির কোটি টাকার স্মারক চুরি

গাজার শিশুদের বাঁচাতে গার্দিওলার আকুতি

ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন

এক মাস নিষিদ্ধ রোনালদো, সঙ্গে গুনলেন জরিমানা

ইউরোপের মঞ্চে বার্সা-পিএসজি মহারণ আজ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

এনএসসি ক্রীড়া পরিচালক জাহেদের বিরুদ্ধে মামলা

এমবাপ্পের ঝুলিতে আরও এক পুরস্কার