হোম > খেলা > ফুটবল

প্রথমার্ধে পাকিস্তানের গোল-আনন্দ

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

স্পোর্টস রিপোর্টার

সেমিফাইনাল থেকে বাংলাদেশ বিদায় নেওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ঘিরে অতটা আগ্রহ ছিল না ফুটবলপ্রেমীদের মধ্যে। টিকিটের মূল্য অনেকগুণ কমিয়েও প্রত্যাশিত দর্শক মাঠে টানতে পারেনি সাফ কর্তৃপক্ষ। জাতীয় স্টেডিয়ামে অনেকটাই আমেজহীন ও নিরুত্তাপ পরিবেশে শিরোপার লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান।

ম্যাচের শুরু থেকেই ভারতকে চেপে ধরার চেষ্টা করে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে যে গতির ফুটবল খেলেছিল তারা, সেই ছন্দ ধরে রাখে দলটি। ভারতের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই গোল পেয়ে যায় পাকিস্তানিরা। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্স মধ্যে বল পেয়ে কোনাকুনি শটে গোল করে পাকিস্তানকে আনন্দের উপলক্ষ এনে আলমগীর গাজী। এর আগে আধিপত্য বিস্তার করে খেলে একের পর এক আক্রমণে ভারতের রক্ষণভাগকে অস্থির করে তুলে পাকিস্তান। ১৭ মিনিটে ভারত গোলরক্ষক আনোয়ার শেখ অ্যারন আব্দুল্লাহ নেওয়া শট সেভ না করলে এগিয়ে যেতে পারত তারা। ২১ মিনিটে কিছুটা উপরে উঠে এসেছিলেন ভারত গোলরক্ষক।

এই সুযোগে বক্সের বাম প্রান্ত থেকে আলি আকবর জোড়ালো শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বিরতিতে যাওয়ার আগেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পাকিস্তান। অন্যদিকে, কৌশলী ফুটবল খেলে পাকিস্তানের আক্রমণ সামাল দিয়ে পাল্টা আক্রমণে যায় ভারতও। পানি পান বিরতির পর পাকিস্তানকে ভয় ধরিয়ে দিচ্ছিল তারা। ৩৩ মিনিটে জন শাবংয়ের শট পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট ঠেকিয়ে না দিলে গোল পেয়ে যেতে পারত ভারত। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের। প্রথমার্ধে গোল হজমের হতাশা নিয়ে মাঠ ছাড়ে তারা। উল্লেখ্য, এবারের সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দল খেলছে। আর জাতীয় দল নিয়ে খেলছে পাকিস্তান।

ভিনির হ্যাটট্রিকে ব্রাজিলের ৭ গোলের উৎসব, বিধ্বস্ত সিঙ্গাপুর

মেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কোচ হিসেবে দেখতে চান স্কালোনি!

কোচ ক্লপ চোখে ব্লাটারের চেয়েও 'খারাপ' ইনফান্তিনো

মারা গেছেন ব্রাজিলের ‘দ্য ব্রেন’ খ্যাত দিনো সানি

নিলামে রোনালদিনহোর ঐতিহাসিক জার্সি, দাম ছাড়াল সাড়ে তিন লাখ টাকা

নেদারল্যান্ডসের জালে জার্মানির ৫ গোল

ছোট পর্দায় সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত-পাকিস্তান ফাইনালের সঙ্গে থাকছে আরো অনেক খেলা

ভারত-পাকিস্তান ফাইনাল আজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় লুকাকুর

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে