হোম > খেলা > ফুটবল

নাটকীয়তার পর কিংস অ্যারেনায় ফাইনাল আজ

ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার

অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত আজ বসুন্ধরা কিংস অ্যারেনাতেই হচ্ছে ফেডারেশন কাপের ফাইনাল। বিকেল সাড়ে ৫টায় টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। ১২তম বারের মতো ফেডারেশন কাপের শিরোপা জিততে মাঠে নামবে মোহামেডান। আর কিংসের পঞ্চমবার শিরোপা জয়ের হাতছানি। এবার জিততে পারলে ফেডারেশন কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে কিংস। প্রত্যাশা করা হচ্ছে, দুই দলের ফাইনাল ম্যাচটি বাড়তি উত্তাপ ও উত্তেজনার ঝাঁজ ছড়াবে।

ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি গতকালই হওয়ার কথা ছিল। কিন্তু অতীতে কিংস অ্যারেনায় খেলে বাজে অভিজ্ঞতা হয়েছে তাদের। তাই সেখানে ফাইনাল ম্যাচ না খেলার ব্যাপারে অনড় ছিল মোহামেডান ক্লাব। এ নিয়ে তৈরি হয় জটিলতা। ফাইনালিস্ট দুই ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সংকট নিরসন করার চেষ্টা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তাতে কিংসের মাঠে না খেলার সিদ্ধান্তেই অটল ছিল মোহামেডান।

এতে গতকাল অভিমান করে কিংস বলেছিল, ফাইনাল না খেলে ট্রফিটা যেন মোহামেডানকে দিয়ে দেওয়া হয়! তবে গতকাল আরেক দফা আলোচনা শেষে কিংস অ্যারেনাতেই ফাইনাল ম্যাচটি খেলতে মোহামেডানকে রাজি করালেন বাফুফে সভাপতি। তবে এ ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয় মোহামেডান। কিংসের মাঠে কোনো ধরনের অবিচারের শিকার হবেন না তারা।

তাছাড়া কিংস অ্যারেনায় অন্য কোনো সমস্যা যাতে না হয় এবং এক দিন ম্যাচ পেছানোর শর্তে খেলতে রাজি হয়েছে মোহামেডান। জটিলতার অবসান হওয়ার পর বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচের খেলা অনিবার্য কারণবশত মাঠে গড়ায়নি। আজ বুধবার পূর্বনির্ধারিত সময়েই কিংস অ্যারেনায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যানসিটির হোঁচটে ২২ বছর পর ইংল্যান্ডের রাজা আর্সেনাল

ব্রাজিল দলে অভিজ্ঞতার সঙ্গে প্রতিভার মিশেল

নতুন কীর্তি গড়ার অপেক্ষা রোনালদোর

ফেডারেশন কাপের ফাইনাল হবে আগামীকাল

অনড় মোহামেডান

নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলবে ব্রাজিল

বিশ্বকাপ অভিজ্ঞতায় এগিয়ে ব্রাজিল

কোলম্যানকে নিয়োগ দিচ্ছে না বাফুফে

বার্সার ইতিহাসের রাতে অশ্রুস্নাত বিদায় লেভানডোভস্কির

বিশ্বকাপে এআই বিপ্লব, বদলে যাচ্ছে ফুটবলের ভবিষ্যৎ