হোম > খেলা > ফুটবল

ইয়ামালের গোলে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

কোপা দেল রে সেমিফাইনাল থেকে বিদায়ের হতাশা কাটিয়ে আবারও লা লিগায় জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ১–০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে কাতালানরা।

ম্যাচের একমাত্র গোলটি এসেছে তরুণ তারকা লামিনে ইয়ামালের পা থেকে। সান মেমেসে ৬৮ মিনিটে তার অসাধারণ শটই শেষ পর্যন্ত দুই দলের ব্যবধান গড়ে দেয়। গোলের মুহূর্তে মাঝমাঠে বল পান পেদ্রি। তার পাস ধরে ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে জায়গা তৈরি করেন ইয়ামাল। এরপর বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান স্পেনের এই তরুণ ফরোয়ার্ড।

১৮ বছর বয়সী ইয়ামালের এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯তম গোল। এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন তিনি।

ম্যাচে অ্যাথলেটিক বিলবাও আক্রমণের চেষ্টা করলেও রক্ষণ সামলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে লা লিগায় ২৭ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হ্যান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

আগামী মঙ্গলবার ইউরোপীয় প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের মাঠে খেলবে বার্সেলোনা।

টিভির পর্দায় বিশ্বকাপের স্পেন-বেলজিয়াম ম্যাচসহ টেনিসের রোমাঞ্চ

এএফএ প্রধান তাপিয়ার বিরুদ্ধে তদন্তে এফবিআই

টিভির পর্দায় ফ্রান্স-মরক্কোর বিশ্বকাপ ম্যাচসহ ক্রিকেট রোমাঞ্চ

কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

টিভির পর্দায় আর্জেন্টিনা-মিসরের বিশ্বকাপ ম্যাচসহ থাকছে আরো অনেক খেলা

টিভির পর্দায় পর্তুগাল-স্পেনের বিশ্বকাপ ম্যাচসহ বাংলাদেশের ক্রিকেট খেলা

টিভির পর্দায় ব্রাজিল-নরওয়ের বিশ্বকাপ ম্যাচসহ থাকছে আরো অনেক খেলা

টিভির পর্দায় প্যারাগুয়ে-ফ্রান্স বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

ম্যাচটি ছিল অদ্ভুত আর পাগলাটে: রোনালদো