হোম > খেলা > ফুটবল

সংখ্যায় পিএসজি-বায়ার্ন ম্যাচের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্যারিসে অবিশ্বাস্য এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগে বায়ার্নকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি। ৯ গোলের এ থ্রিলার ম্যাচে হয়েছে ছোট-বড় অনেক রেকর্ড। সেই রেকর্ডগুলোয় চোখ বোলানো যাক :

১ : ম্যানুয়াল নয়ার প্রথম গোলরক্ষক হিসেবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ম্যাচে অন্তত পাঁচ গোল হজম করার পাশাপাশি একটিও সেভ করতে পারেননি।

২ : চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোলের ম্যাচ। ২০২০ সালের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ।

৩ : চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো দল চার গোল করেও হারের তেতো স্বাদ হজম করেছে।

৪ : ইউরোপের কোনো ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে এ প্রথম দুদলই ন্যূনতম চার বা তার বেশি গোলের দেখা পেল। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এমন ঘটনা এর আগে ঘটেছে মাত্র একবার। ২০০৮-০৯ মৌসুমে চেলসি-লিভারপুলের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ ৪-৪ গোলে অমীমাংসিত থেকে গিয়েছিল।

৫ : লক্ষ্যে নেওয়া পাঁচটি শটের সবকটি থেকেই গোল পেয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এটি রেকর্ড। এর আগে কোনো ক্লাবই লক্ষ্যে অন্তত পাঁচটি শট রেখে শতভাগ গোলের দেখা পায়নি।

৫ : পিএসজি-বায়ার্নের ম্যাচটি নতুন ইতিহাস রচনা করেছে। এ প্রথম চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথমার্ধেই পাঁচ গোল হলো।

৬ : ইতিহাসের প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের টানা ছয় ম্যাচে গোল স্কোরের কীর্তি গড়েছেন হ্যারি কেইন।

৯ : চ্যাম্পিয়নস লিগের শেষ চারের এক লেগে এর আগে কখনো ৯ গোলের সন্ধান মেলেনি। মঙ্গলবার রাতে প্রথমবার ঘটল এমন অবিশ্বাস্য গোল স্কোরিংয়ের ঘটনা।

১০ : চ্যাম্পিয়নস লিগে এই প্রথম এক মৌসুমে বায়ার্ন মিউনিখের তিন খেলোয়াড়ই ন্যূনতম ১০ গোলে সরাসরি অবদান রাখলেন। গোলদাতা ত্রয়ী তারকা হলেন হ্যারি কেইন ১৫ (১৩ গোল ও ২ অ্যাসিস্ট), মাইকেল ওলিসে ১২ (৫ গোল ও ৭ অ্যাসিস্ট) ও লুইস দিয়াজ ১১ (৭ গোল ও ৪ অ্যাসিস্ট)।

৪৩ : চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ড এখনো বার্সার দখলে। ১৯৯৯-২০০০ মৌসুমে কাতালান জায়ান্ট ক্লাবটি ৪৫ গোল পেয়েছিল। তবে এবার পিএসজি (৪৩) ও বায়ার্ন (৪২) গোল করে বার্সার রেকর্ড ভাঙার হুমকি দিয়ে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

জয়ের টার্গেট ফুটবল কোচ ডুলির

ইনফান্তিনোর বিরুদ্ধে স্বাধীন তদন্ত চায় ফিফপ্রো

দুই গোলে পিছিয়ে থেকেও গোলোৎসব করল ইন্টার মিলান

আসিয়ান কাপের জন্য মুখিয়ে আছেন জায়ান

বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা ও ভুটান

কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয়