হোম > খেলা > ফুটবল

সিটি-পিএসজির কষ্টার্জিত জয়

কেইন ম্যাজিকে বায়ার্নের দাপট

স্পোর্টস ডেস্ক

প্রথমার্ধে যেন নিজেদের চেনা রূপটা খুঁজে ফিরেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু প্রথমার্ধের শেষে দিকে সেই ম্যাড়মেড়ে ম্যাচের চিত্রনাট্য পাল্টে গেল। বিরতির আগমুহূর্তে লিড পেল সেই ‘অনুজ্জ্বল’ সিটি। বিরতির পরও ব্যবধানটা ধরে রেখে জয়ের উচ্ছ্বাসে মেতে মাঠ ছেড়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। লিডস ইউনাইটেডের মাঠে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে সিটিজেনরা।

ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটির একমাত্র জয়সূচক গোলটি উপহার দিয়েছেন অ্যান্টোয়ান সেমেনিও। অন্যদিকে হ্যারি কেইনের জোড়া গোলে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-২ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে। আর ফরাসি লিগ ওয়ানে লে হাভ্রেকে ১-০ গোলে ধরাশায়ী করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

বিরতির আগের শেষ আক্রমণে সাফল্যের মুখ দেখে সিটি। গোলও পেয়ে যায় তারা। ডি-বক্সে ঢুকে গোলমুখে বল ঠেলে দেন রায়ান আইত-নুরি। পাস পেয়ে স্লাইড করে ডান পায়ের আলত টোকায় প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে জাল কাঁপিয়ে দেন সেমেনিও।

ইংলিশ লিগে এ নিয়ে টানা চার ম্যাচে জয় পেল সিটি। সবার ওপরে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধানও কমিয়েছে দলটি। ২৮ ম্যাচে ১৮ জয় ও পাঁচ ড্রয়ে ৫৯ পয়েন্টের পুঁজি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিটি। তাদের থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে তালিকায় রাজত্ব করছে এখন কোচ মিকেল আর্তেতার গানার শিবির। সমান ম্যাচে ৫১ পয়েন্টের সংগ্রহ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। সমান ৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। তবে রেড ডেভিলরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

এদিকে লড়াইয়ে শুরুটা ভালো করতে পারেনি বায়ার্ন মিউনিখ। যে কারণে পিছিয়ে পড়ে বিরতিতে যায় বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবে প্রত্যাবর্তন করে ক্লাবটি। আরেকটি গোল পেয়ে বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচ জমিয়ে তুলেছিল বটে, কিন্তু শিরোপাধারীদের রুখতে পারেনি। সিগনাল ইদুনা পার্কে শনিবার রাতে জার্মান লিগের ম্যাচে ৩-২ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। তাদের জয়ের নায়ক তারকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। উপহার দিয়েছেন ডাবল গোল। বায়ার্নদের জার্সিতে শেষ গোলটি এনে দেন জশুয়া কিমিচ।

আর ফরাসি লিগ ওয়ানে পিএসজি পেয়েছে কষ্টার্জিত জয়। প্রতিপক্ষ লে হাভ্রের মাঠে ১-০ গোলে জিতেছে জায়ান্ট টিমটি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন ফরাসি তরুণ ফরোয়ার্ড ব্রাডলি বারকোলা।

নারী ফুটবল দলের র‌্যাংকিং অপরিবর্তিত

নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে খেলবে না ইরান

বাংলাদেশ-চীন ক্রীড়া উন্নয়নে উদ্যোগ

ফেডারেশন কাপের সেমিতে মোহামেডান ও কিংস

রোনালদো-মানের জাদুতে শেষ চারে আল নাসর

সিটির কাছে হেরে শিরোপা জয়ের লড়াইয়ে ধাক্কা খেল আর্সেনাল

আবেগাপ্লুত জামাল, সুর কৃষ্ণের আক্ষেপ

চার ম্যাচ বাকি রেখেই চ্যাম্পিয়ন বায়ার্ন

বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড

টাইব্রেকারের রোমাঞ্চ শেষে সোসিয়েদাদ চ্যাম্পিয়ন