হোম > খেলা > ফুটবল

ব্রেন্টফোর্ডের মাঠে জিততে পারল না আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

শিরোপা লড়াইয়ে ৬ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্য সুযোগটা কাজে লাগাতে পারেনি আর্সেনাল। মাঠের পারফরম্যান্সে নিজেদের মেলেই ধরতে পারল না গানাররা। ব্রেন্টফোর্ডের মাঠ থেকে পয়েন্ট খুইয়ে ফিরেছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। বিরতির পর ননি মাদুয়েকের গোলে লিড পেয়ে যায় সফরকারীরা। ১০ মিনিট বাদে ব্রেন্টফোর্ডকে সমতাসূচক এনে দেন কিন লুইস-পটার। ২৬ ম‍্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে আর্সেনালের সংগ্রহ ৫৭ পয়েন্ট। সমান ম‍্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রয়েছে ম‍্যানচেস্টার সিটি।

ম্যাচের দশম মিনিটেই গোলের প্রথম সুযোগ পেয়েছিল আর্সেনাল। ডেক্লান রাইসের ক্রসে মাথা ছুঁয়েও গোল আদায় করতে পারেননি গ্যাব্রিয়েল মাগালিয়াইস। ২২ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে গোল করার সুযোগ পেয়েছিলেন ইগো চিয়াগো। তবে তার হেড অসাধারণ দক্ষতায় রুখে দেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের তেমন সুযোগ তৈরি করতে পারছিল না আর্সেনাল। প্রথমার্ধে কোনো শটই টার্গেটে রাখতে পারেনি লন্ডনের ক্লাবটি।

লড়াইয়ের ৬১ মিনিটে আর্সেনালের প্রথম কোনো শট আঘাত হেনেছিল লক্ষ্যে। পিয়েরো ইনকাপিয়ার দারুণ ক্রস থেকে হেডে জাল কাঁপিয়ে দেন মাদুয়েকে। মিনিট তিনেক বাদে কর্নার থেকে হেডে অল্পের জন‍্য লক্ষ‍্যে রাখতে পারেননি ব্রেন্টফোর্ডের লুইস-পটার।

ম্যাচের ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে চিয়াগোর শট ফের রুখে দেন রায়া। মিনিট চারেক পর আর পারেননি। থ্রো-ইন থেকে সেপ ফন ডেন বের্গের ফ্লিকে চমৎকার হেডে গোল আদায় করে নেন লুইস-পটার। পরে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুদল।

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া

২৫ পাসের অনবদ্য গোলে প্রত্যাবর্তনীয় জয় দক্ষিণ কোরিয়ার