হোম > খেলা > ফুটবল

ভারতকে গোলবন্যায় ভাসাল জাপান

স্পোর্টস ডেস্ক

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকির হ্যাটট্রিকে ভারতকে ১১–০ গোলে বিধ্বস্ত করেছে জাপানের মেয়েরা। এই জয়ে কার্যত কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল জাপান। দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জাপান। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চাইনিজ তাইপে। একই পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে ভিয়াতনাম।আর দুটি ম্যাচ খেলেও কোনো পয়েন্ট না পাওয়ায় তলানিতে রয়েছে ভারত।

অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। বল দখল ও আক্রমণে ভারতের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে তারা। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ইউসুজি ইয়ামোতো। এরপর ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উই হাসেগাওয়া। প্রথমার্ধেই ভারতকে চাপে ফেলে দেয় জাপান। এই অর্ধে আরও তিনটি গোল আসে। এর মধ্যে দুটি করেন হিনাতা মিয়াজাওয়া এবং একটি করেন কিকো সেইকে। ফলে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন দাঁড়ায় ৫–০।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান। বিরতির পরপরই গোল করে ব্যবধান বাড়ান রিকো উয়েকি। এরপর কয়েক মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। ৫৫তম মিনিটে আবারও গোল করে স্কোর ৮–০ করেন সেইকে। ৬২তম মিনিটে হিজিকাতার গোলে ব্যবধান দাঁড়ায় ৯–০। শেষদিকে আরও দুই গোল করে জাপান। ৬৫তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিকো উয়েকি। আর ৮২তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হিনাতা মিয়াজাওয়া। এরপর আর কোনো গোল না হলে ১২–০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান।

টিভির পর্দায় বিশ্বকাপের স্পেন-বেলজিয়াম ম্যাচসহ টেনিসের রোমাঞ্চ

এএফএ প্রধান তাপিয়ার বিরুদ্ধে তদন্তে এফবিআই

টিভির পর্দায় ফ্রান্স-মরক্কোর বিশ্বকাপ ম্যাচসহ ক্রিকেট রোমাঞ্চ

কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

টিভির পর্দায় আর্জেন্টিনা-মিসরের বিশ্বকাপ ম্যাচসহ থাকছে আরো অনেক খেলা

টিভির পর্দায় পর্তুগাল-স্পেনের বিশ্বকাপ ম্যাচসহ বাংলাদেশের ক্রিকেট খেলা

টিভির পর্দায় ব্রাজিল-নরওয়ের বিশ্বকাপ ম্যাচসহ থাকছে আরো অনেক খেলা

টিভির পর্দায় প্যারাগুয়ে-ফ্রান্স বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

ম্যাচটি ছিল অদ্ভুত আর পাগলাটে: রোনালদো