হোম > খেলা > ফুটবল

নিরাপত্তা শঙ্কা থাকলেও বিশ্বকাপে খেলবে ইরান

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দেওয়া হলেও আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার পরিকল্পনায় কোনো পরিবর্তন আনেনি ইরান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরান দল বিশ্বকাপে অংশ নেবে বলেই তাদের ধারণা।

গতকাল এএফসির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সাধারণ সম্পাদক উইন্ডসর পল জন বলেন, ‘যতদূর আমরা জানি, ইরান খেলছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে এই মুহূর্তে তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে। ইরান এশিয়ার অন্যতম শক্তিশালী দল এবং বিশ্বকাপে তাদের অংশগ্রহণ দেখতে চায় এএফসি।’

এর আগে, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ইরান দলকে স্বাগত জানানো হলেও তাদের নিজের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনায় অংশগ্রহণ করা উচিত হবে না’। জবাবে ইরান জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দেশের হাতে নেই। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা—কোনো ব্যক্তি বা দেশ নয়। ধারাবাহিক সাফল্য ও গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে ইরান জাতীয় দল এই টুর্নামেন্টে সবার আগে যোগ্যতা অর্জন করা দলগুলোর একটি।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটেই মূলত এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। আঞ্চলিক এই সংঘাতের প্রভাব এখন বৈশ্বিক পর্যায়েও পড়তে শুরু করেছে। ফলে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতিতেও দেখা দিয়েছে নতুন আলোচনা।

টিভির পর্দায় স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের