হোম > খেলা > ফুটবল

বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড

স্পোর্টস ডেস্ক

বর্ণবাদের শিকার হামজা
ইংলিশ ফুটবলে দেখা দিয়েছে বর্ণবাদের কালো ছায়া। এবার গ্যালারি থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী।

তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ করায় রেফারি উল্টো হামজাকেই হলুদ কার্ড দেখিয়েছেন। শনিবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে খেলেছে লেস্টার সিটি। ইনজুরি কাটিয়ে এদিন লেস্টারের শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন ২৮ বছরের হামজা।

ম্যাচের ৭১ মিনিটে ম্যানেজার গ্যারি রোয়েট তাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে নামান। মাঠ থেকে ওঠার সময় পোর্টসমাউথের গ্যালারি থেকে হামজা বর্ণবাদী গালাগালের শিকার হন।

ডেইলি এক্সপ্রেস বলছে, এ ঘটনায় ক্ষুব্ধ হামজা দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। হামজা যখন উত্তেজিত হয়ে রেফারিকে বর্ণবাদী আচরণের বিষয়টি বোঝাচ্ছিলেন, তখন রেফারি উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হামজাকে হলুদ কার্ড দেখান।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

জয়ের টার্গেট ফুটবল কোচ ডুলির

ইনফান্তিনোর বিরুদ্ধে স্বাধীন তদন্ত চায় ফিফপ্রো

দুই গোলে পিছিয়ে থেকেও গোলোৎসব করল ইন্টার মিলান

আসিয়ান কাপের জন্য মুখিয়ে আছেন জায়ান

বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা ও ভুটান

কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয়

আর্জেন্টাইন ক্লাবের শতবর্ষী বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে রোনালদোর আল নাসর