হোম > খেলা > ফুটবল

ভিনিসিয়ুস ম্যাজিকে মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রথমার্ধে দুর্দান্ত খেলেও পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের পর খেলায় ফেরে তারা। রোমাঞ্চকর লড়াইয়ের চিত্রানাট্য বদলে যাচ্ছিল বারবার। মাদ্রিদ ডার্বির শেষ দিকে তো একজন খেলোয়াড় কম নিয়েই খেলতে হলো রিয়ালকে। তবে লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি ক্লাবটি। তাই তো অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে রিয়াল। ক্লাবটিকে বাকি গোলটি এনে দেন ফেডেরিকো ভালভার্দে।

এবারের মৌসুমে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে অ্যাটলেটিকোর মাঠে ৫-২ গোলে ধসে গিয়েছিল রিয়াল। দারুণ পারফরম্যান্সে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে তারা। মাঝে অবশ্য স্প্যানিশ সুপার কাপেও একবার ডিয়েগো সিমিওনের দলকে ধরাশায়ী করে ছিল রিয়াল মাদ্রিদ।

শিরোপা লড়াইয়ে নিজেদের সম্ভাবনা জিইয়ে রাখতেও জয়ের বিকল্প ছিল না রিয়ালের সামনে। ২৯ ম্যাচ শেষে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ৭৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। তিন নম্বরে ভিয়ারিয়ালের পয়েন্ট ৫৮। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আছে অ্যাটলেটিকো।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

জয়ের টার্গেট ফুটবল কোচ ডুলির

ইনফান্তিনোর বিরুদ্ধে স্বাধীন তদন্ত চায় ফিফপ্রো

দুই গোলে পিছিয়ে থেকেও গোলোৎসব করল ইন্টার মিলান

আসিয়ান কাপের জন্য মুখিয়ে আছেন জায়ান

বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা ও ভুটান

কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয়