হোম > খেলা > ফুটবল

আসিয়ান কাপে বাংলাদেশের সূচি চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার

ইন্দোনেশিয়ায় বসতে যাওয়া ফিফা আসিয়ান কাপের বাংলাদেশের ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে প্রথম দুটি অপেক্ষাকৃত পরিচিত প্রতিপক্ষের বিপক্ষে হলেও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বাংলাদেশকে। টুর্নামেন্টে ভালো শুরু করে পরের ধাপে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বেনজীরকে ফেরাতে কী পদক্ষেপ নিয়েছে সরকার, জানতে চান আরমান

বিতরণের আগেই সরকারি ত্রাণের মেয়াদ শেষ, স্বাস্থ্যঝুঁকিতে দরিদ্ররা

সীতাকুণ্ডে অজ্ঞাত আসামির আতঙ্ক, ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে তিনদিন বৃষ্টির পূর্বাভাস

সরকারের ভেতরে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে—প্রশ্ন ফারুকীর

ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা

পারস্য উপসাগরের পানিতে ভয়াবহ তেলদূষণের শঙ্কা

জনসংখ্যাই আমাদের মূল সম্পদ, দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সাংবাদিকের ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

ঢাবির আইন বিভাগে শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন