হোম > খেলা > ফুটবল

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা রাষ্ট্র ইচ্ছামতো ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না, বরং নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রকেই আসর থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলাররা।

গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা চলছে। পাল্টা প্রতিক্রিয়াও দেখাচ্ছে ইরান। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানকে বিশ্বকাপ নিয়ে সতর্ক করেন ট্রাম্প।

বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত জানানো হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে এসে খেলা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানায় ইরানের জাতীয় দল। তাদের পক্ষ থেকে বলা হয়, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ও ঐতিহাসিক প্রতিযোগিতা, যার নিয়ন্ত্রণে রয়েছে ফিফা। এখানে কোনো ব্যক্তি বা দেশের সিদ্ধান্তে কোনো দলকে বাদ দেওয়ার সুযোগ নেই।

ইরানের ফুটবলাররা আরও বলেন, ধারাবাহিক সাফল্য এবং যোগ্যতার ভিত্তিতেই তাদের জাতীয় দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তাই কেউ ইচ্ছা করলেই ইরানকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে পারবে না।

একই সঙ্গে তারা দাবি করেন, যদি কোনো দেশকে বাদ দিতেই হয়, তাহলে এমন দেশকে বাদ দেওয়া উচিত, যারা শুধু আয়োজক হলেও অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

উল্লেখ্য, এশিয়ার দল হিসেবে গত বছরই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে তাদের ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটেলে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ঈদে মিলাদুন্নবীতে সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসানের

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার