হোম > খেলা > ফুটবল

‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’

স্পোর্টস ডেস্ক

ফুটবল থেকে বিদায় নিতে হয়েছিল বাধ্য হয়ে। হৃদযন্ত্রের সমস্যায় ২০২১ সালের ডিসেম্বরে মাত্র ৩৩ বছর বয়সে পেশাদার ফুটবল ছাড়েন সার্জিও আগুয়েরো। কিন্তু মাঠে থাকলে আরো কত দূর যেতে পারতেনÑসে প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তার বিশ্বাস, স্বাস্থ্যগত সমস্যা না থাকলে ক্রিশ্চিয়ানো রোনালদোর আগেই ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে পারতেন তিনি।

সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেওয়া বক্তব্যে আগুয়েরো বলেন, ‘সত্যি বলতে স্বাস্থ্যগত সমস্যা না হলে ক্রিশ্চিয়ানোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম। তবে তার কৃতিত্বকে ছোট করার জন্য কথাটি বলছি না। সে যা করছে, বিশেষ করে এ বয়সেও, তা অবিশ্বাস্য। এটা কেবল আমার নিজের অনুভূতি।’

আগুয়েরোর ক্যারিয়ার থেমে যায় হৃদযন্ত্রের সমস্যার কারণে। ২০২১ সালের অক্টোবরে বার্সেলোনার হয়ে আলাভেসের বিপক্ষে ম্যাচে বুকে অস্বস্তি অনুভব করেছিলেন তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষায় হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ মেনেই ফুটবলকে বিদায় জানান সাবেক ম্যানচেস্টার সিটি তারকা। এরপর আর কখনো মাঠে দেখা যায়নি তাকে।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে আগুয়েরোর গোলসংখ্যা ৪২৭। ম্যানচেস্টার সিটির হয়ে ৩৯০ ম্যাচে করেছেন ২৬০ গোল। অন্যদিকে রোনালদো এখনো গোল করে চলেছেন। ২৪ নভেম্বর আল-সাদের বিপক্ষে আল নাসরের জয়ে পেনাল্টি থেকে গোল করে তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৭তে। অর্থাৎ, হাজারের মাইলফলক থেকে মাত্র ১৩ গোল দূরে পর্তুগিজ এই তারকা।

চেলসির হারের হ্যাটট্রিক, ২৯ বছর পর নটিংহামের ইতিহাস

শেষ মুহূর্তের গোলে মেসির মিয়ামির বিদায়

নিকো পাজকে চায় ম্যানইউ, বাধা রিয়ালের শর্ত

মোহামেডান ও আবাহনীর হার, জয়ের হাসি কিংসের

জুভেন্টাস-মিলান-বোর্নমাউথের জয়

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে গার্দিওলার আহবান

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

আজ মাঠে ফিরছে ফুটবল লিগ

ফিফার তথ্যভান্ডারে হ্যাকারদের হানা, ব্যক্তিগত ও ব্যবসায়িক নথি চুরি

সিঙ্গাপুরকে দুই ম্যাচেই হারাতে চায় নারী দল