হোম > খেলা > ফুটবল

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে সরাল ফিফা

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাজ্যে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হওয়া এক ম্যাচ অফিশিয়ালকে বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়, ইউরোপের একটি প্রতিযোগিতায় দায়িত্ব পালনের সময় যুক্তরাজ্যে একটি হোটেলে অবস্থান করছিলেন ওই রেফারি। সেখানেই এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে আটক করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। পরে ৩০ বছর বয়সী ওই ব্যক্তি জামিনে মুক্তি পেলেও তদন্ত এখনও চলমান রয়েছে।

ঘটনা সামনে আসার পর দ্রুত প্রতিক্রিয়া জানায় ফিফা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অফিশিয়ালকে ফিফার কোনো প্রতিযোগিতায় রাখা হবে না। একই অবস্থান নিয়েছে উয়েফাও—তাদের অধীনস্থ ম্যাচগুলোতেও তাকে আর দায়িত্ব দেওয়া হবে না।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছিল ফিফা। সেই তালিকা থেকেই এখন একজনকে বাদ দেওয়া হলো।

তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত ওই রেফারির নাম এখনো প্রকাশ করা হয়নি।

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া