হোম > খেলা > ফুটবল

ফাইনালের টিকিট কেটেছে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর

নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল

স্পোর্টস রিপোর্টার

রোমাঞ্চকর লড়াই আর দারুণ সব নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবলের সেমিফাইনাল পর্ব। বালক ও বালিকা উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই শেষে চূড়ান্ত হয়েছে চার ফাইনালিস্ট। টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ এসব ম্যাচে তরুণ ফুটবলারদের পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে। সেমিফাইনালের বাধা পেরিয়ে বালক বিভাগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সিলেট অঞ্চল ও ময়মনসিংহ অঞ্চল। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে একে অপরের মোকাবিলা করবে রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল।

মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ম্যাচে বালক বিভাগের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিলেট অঞ্চল। বরিশাল অঞ্চলের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় তুলে নিয়ে তারা ফাইনালে নিজেদের আসন নিশ্চিত করে। সিলেটের এই জয়ের মূল নায়ক ছিলেন নাফিজুজ্জামান জিহাদ। তিনি চমৎকার নৈপুণ্য দেখিয়ে ম্যাচে জোড়া গোল করেন।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ অঞ্চল ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী রংপুর অঞ্চলকে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধের ২১তম মিনিটে ময়মনসিংহের পক্ষে জয়সূচক গোলটি করেন প্রতিভাবান মিডফিল্ডার রাতুল মোড়ল, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে খুলনা অঞ্চলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী অঞ্চল। ম্যাচটি বেশ জাঁকজমকপূর্ণ ছিল। খুলনার রক্ষণভাগ ভেদ করে ম্যাচের ৫৭তম মিনিটে প্রথম গোলটি করেন ফারিহা। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন জিন্নাত মেহেরুন।

এদিকে, বালিকা বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে রংপুর অঞ্চল। ম্যাচের দ্বিতীয়ার্ধের ১১তম মিনিটে রংপুরের হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জয়সূচক গোলটি উপহার দেন স্মৃতি কিসকু। ২৭ জুলাই ফাইনালে আর্মি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে চার দল।

বর্ষসেরার লড়াইয়ে মেসির সামনে ১৭ বছরের সুলিভান

ফ্রান্সকে হারিয়ে চমক দেখাল ইতালি

১০ জনের চেককে হারিয়ে জয়ের ছন্দে স্পেন

কেইনের মাইলফলকের দিনে শেষ আটে ইংল্যান্ড

২০৩০ বিশ্বকাপেও আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনি

একটি জাদুকরি গোলের গল্প

টানা ব্যর্থতায় বরখাস্ত ক্যারিক, ইউনাইটেডের ডাগআউটে আসছেন পচেত্তিনো

সাফে প্রথমবার ভিএআর, থাকছে শেষ তিন ম্যাচে

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্যারিকের বিদায়

ফারহানকে মেসি-নেইমারদের সঙ্গে তুলনা করতে চান না জামাল