হোম > খেলা > ফুটবল

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

স্পোর্টস ডেস্ক

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার হাত দিয়ে গোল করা ঐতিহাসিক ফুটবলটি নিলামে ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪১ কোটি টাকা। টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ সম্প্রতি এই ঐতিহাসিক বলটি বিক্রি করে। এই একটি বল দিয়েই আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দুটি গোল করেছিলেন—প্রথমটি বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং দ্বিতীয়টি ফিফার ভোটে নির্বাচিত ‘গোল অব দ্য সেঞ্চুরি’। ‘অ্যাডিডাস আজতেকা’ মডেলের এই বলটি দীর্ঘ ৩৬ বছর ধরে ম্যাচের তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের কাছে সংরক্ষিত ছিল। ২০২২ সালে এটি প্রথমবারের মতো বিক্রি হয়। তখন গ্রাহাম বাড অকশনে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ২০২৩ সালে আবার নিলামে তোলা হলেও সংরক্ষিত মূল্য না ওঠায় বিক্রি হয়নি। এবার বিশ্বকাপের পর নতুন করে নিলামে তোলা হয়েছিল বলটি। উল্লেখ্য, একই ম্যাচে ম্যারাডোনার পরিহিত জার্সিটি ২০২২ সালে রেকর্ড ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর