হোম > খেলা > ফুটবল

জোন্স বরখাস্ত, ভারত ম্যাচে কোচের দায়িত্বে মিশু

স্পোর্টস রিপোর্টার

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব চলাকালীনই প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। উজবেকিস্তান ও সিরিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে হারের পর ইংলিশ এই কোচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আজ এক বিজ্ঞপ্তিতে জোন্সকে অব্যাহতির বিষয়টি জানিয়েছে বাফুফে। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই তাসখন্দে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে তার অধ্যায়ের সমাপ্তি ঘটল।

জোন্সের পরিবর্তে ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। টানা দুই হারে হতাশাজনক অবস্থায় থাকা দলটি শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

চলমান কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচকে সরিয়ে দেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচের ঠিক আগে এমন সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশের ফুটবল অঙ্গনে।

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

জানা গেছে, শুধু মাঠের পারফরম্যান্সই নয়, জোন্সের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও বেশ কিছুদিন ধরে অসন্তুষ্ট ছিল বাফুফে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু নেতিবাচক মন্তব্য ফেডারেশনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল বলে জানা গেছে। এছাড়া সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে তার সম্পর্কও ভালো ছিল না। দুজনের মধ্যে সরাসরি বিরোধের কথাও শোনা গেছে।

প্রাথমিকভাবে গ্রুপ পর্ব শেষ হওয়ার পর জোন্সকে বিদায় দেওয়ার পরিকল্পনা ছিল বাফুফের। তবে উজবেকিস্তানে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আর অপেক্ষা করেনি ফেডারেশন।

জানা গেছে, জোন্সকে হোটেল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নতুন দায়িত্ব নিয়ে ডাগআউটে থাকবেন আতিকুর রহমান মিশু। তার অধীনে জয় দিয়ে বাছাইপর্ব শেষ করাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।

খামারিদের জন্য সুখবর, আসছে দেশীয় এলএসডি টিকা

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী মেলোনি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করতে বিলম্বের কারণ জানালেন মন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাই মিলে একসঙ্গে থাকব: খাদ্যমন্ত্রী

গ্যাস-বিদ্যুতের সংকটে হুমকি নয়, সমাধানের পথ দেখান: রিজভী

টেক্সাসে চালকবিহীন ‘সাইবারক্যাব’ চালু করল টেসলা

ভেনেজুয়েলার তেলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের