হোম > খেলা > ফুটবল

অবসরে ‘অলস’ সময় কাটাতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া শেষ, ক্লাব ফুটবলেও নেইমার জুনিয়রকে আর কতদিন দেখা যাবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তবে মাঠের ফুটবলকে বিদায় জানানোর পর নিজের জীবনকে কীভাবে সাজাবেন, তা নিয়ে মুখ খুলেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অবসরের পর প্রথম পুরো একটি বছর কোনো পেশাদার দায়বদ্ধতায় না থেকে কেবলই ‘অলস’ সময় কাটাতে চান সান্তোসের এই তারকা।

ব্রাজিলে ‘ভারান্দা গুরমে’ নামক এক অনুষ্ঠানে মৌরিসিও মেইরেলেস ও ড্যানিয়েল জুকারম্যানের নেওয়া সাক্ষাৎকারে নিজের অবসরোত্তর পরিকল্পনা এবং মাঠের বাইরের জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন নেইমার।

পেশাদার ফুটবলের দীর্ঘদিনের কড়া নিয়মকানুন থেকে মুক্তি পেয়ে নিজের স্বাধীনতা পুরোপুরি উপভোগ করতে চান নেইমার। অবসরের প্রথম বছরের পরিকল্পনা নিয়ে হাসতে হাসতে নেইমার বলেন, ‘অবশ্যই, আমি যখন খেলা ছেড়ে দেব, তখন প্রথম একটা বছর কিছু করব না। খালি বসে বসে অলস সময় পার করব। তখন আমার রুটিনটা হবে এমন—আজকে আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে, তাই খেলতে যাব। আজ আমার কিছু করতে ইচ্ছা করছে না, তো কিছু করব না।’

অবসরের পর কখন আনন্দের জন্য ফুটবলে ফিরবেন কিংবা কখন অলস সময় কাটাবেন—সে সিদ্ধান্তও সম্পূর্ণ নিজের মতো করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এই তারকা।

সাক্ষাৎকারে নিজের সন্তানদের সঙ্গে দৈনন্দিন জীবন নিয়েও কথা বলেন নেইমার। নিয়মিত অনুশীলন ও ফিজিওথেরাপি সেশনের চরম ব্যস্ততার মধ্যেও পরিবারের জন্য সময় বের করে নেন তিনি। সন্তানরা যা পছন্দ করে, সে অনুযায়ী সময় কাটানোকে প্রাধান্য দেন এই ব্রাজিলিয়ান তারকা।

মেয়ের পছন্দ প্রসঙ্গে নেইমার জানান, তার মেয়ে ‘শ্রেক’ ও ‘দ্য গ্রিঞ্চ’-এর মতো অ্যানিমেটেড সিনেমা খুব পছন্দ করে। তাই ব্যস্ত রুটিনের ফাঁকে মেয়ের পাশে বসে সিনেমা দুটি উপভোগ করেন তিনি।

মাঠের রাজত্ব শেষে নেইমার যে নিজের মতো করে সাধারণ এক পারিবারিক ও স্বাধীন জীবন উপভোগের অপেক্ষায় আছেন, তা তার এই সাক্ষাৎকারেই স্পষ্ট।

ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো

সালাহ ম্যাজিকে ট্রাবজোনস্পোরের জয়

মিলানকে উড়িয়ে দিল বোর্নমাউথ

বার্সা এখনও মেসির ‘প্রাণের ক্লাব’

বিশ্বকাপে খেলতে বাকুতে কিশোররা

ফের চমক দেখাল কোমো, বিধ্বস্ত ইউনাইটেড

বার্নার্ডো সিলভার অভিষেক গোলে জয়ের ছন্দে রিয়াল

রাইসের শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে রুখল আর্সেনাল

ছয় ইংলিশ ক্লাবের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি রিয়ালের

ফোডেনের হ্যাটট্রিকে এথেন্সকে উড়িয়ে দিল ম্যানসিটি