হোম > খেলা > ফুটবল

এমএলএস কাপ জয়ের চার মাস পরই মিয়ামি ছাড়লেন মাচেরানো

স্পোর্টস ডেস্ক

ইন্টার মিয়ামিকে ইতিহাসের প্রথম এমএলএস কাপ জেতানোর মাত্র চার মাসের মধ্যেই প্রধান কোচের পদ ছাড়লেন হ্যাভিয়ের মাচেরানো। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার এই কোচ।

গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পরই ক্লাবকে নিজের সিদ্ধান্ত জানান মাচেরানো—এমনটাই নিশ্চিত করেছে একটি সূত্র।

তার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন গুইলেরমো হোয়োস। তিনি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব ছেড়ে আপাতত প্রথম দলের কোচ হিসেবে কাজ করবেন।

এক বিবৃতিতে মাচেরানো বলেন, ব্যক্তিগত কিছু কারণেই ইন্টার মিয়ামির প্রধান কোচ হিসেবে তার অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

লিওনেল মেসির সাবেক সতীর্থ এই কোচ প্রায় দেড় বছর মিয়ামির দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে জেরার্ড ‘টাটা’ মার্টিনোর স্থলাভিষিক্ত হয়ে দলটির দায়িত্ব নেন তিনি।

তার অধীনে ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে উঠেছিল। আর ২০২৫ মৌসুমে এমএলএস কাপ জিতে ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেন মাচেরানো।

চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে সাত ম্যাচ শেষে তৃতীয় স্থানে রয়েছে মিয়ামি। তবে সম্প্রতি ন্যাশভিল এসসির কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

নতুন স্টেডিয়ামের উদ্বোধনের মাত্র দুই সপ্তাহের মাথায় কোচের বিদায়—সব মিলিয়ে অদ্ভুত এক সময় পার করছে ইন্টার মিয়ামি।

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!