হোম > খেলা > ফুটবল

তামিমই বিসিবির সভাপতি নির্বাচিত

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দুই মাস অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর এবার তিনি বোর্ডের পূর্ণাঙ্গ মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে চেয়ারে বসলেন।

আজ (৭ জুন) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আনন্দঘন ও সুষ্ঠু পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তামিম ইকবাল বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। একই সঙ্গে বোর্ডের নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

রেকর্ড ভোটে পরিচালক পদে জয়

সভাপতি নির্বাচনের আগে ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদের নির্বাচনে অংশ নেন তামিম ইকবাল। ১৬ জন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে তিনি সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।

পরিচালক পদের নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ফয়সাল ইয়াসির ৬৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

পরিচালক পদে বিজয়ী ১২ জনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুরু হয় সভাপতি নির্বাচন। তবে এই পদে তামিম ইকবাল একমাত্র প্রার্থী হওয়ায় কোনো ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি। পরিচালকদের সর্বসম্মতিক্রমে তিনি সরাসরি বিসিবি সভাপতি নির্বাচিত হন।

ঢাকা ক্লাব ক্যাটাগরির ১২টি পরিচালক পদের জন্য লড়েছেন মোট ১৬ জন প্রার্থী। এর মধ্যে ৪ জন প্রার্থী পরাজিত হয়েছেন।

সাবেক এই তারকা ক্রিকেটারের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট এক নতুন যুগে পদার্পণ করবে এবং দেশের ক্রিকেটের চলমান উন্নয়ন আরও বেগবান হবে—এমনটাই প্রত্যাশা করছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ সমর্থকরা।

নির্বাচিত ১২ পরিচালক হলেন তামিম ইকবাল, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, মাসুদুজ্জামান, ফয়সাল ইয়াসির, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

নির্বাচনে হেরে গেছেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

জয়ের টার্গেট ফুটবল কোচ ডুলির

ইনফান্তিনোর বিরুদ্ধে স্বাধীন তদন্ত চায় ফিফপ্রো

দুই গোলে পিছিয়ে থেকেও গোলোৎসব করল ইন্টার মিলান

আসিয়ান কাপের জন্য মুখিয়ে আছেন জায়ান

বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা ও ভুটান

কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয়

আর্জেন্টাইন ক্লাবের শতবর্ষী বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে রোনালদোর আল নাসর