হোম > খেলা > ফুটবল

‘আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে’

কোচ জোন্সের বিস্ফোরক দাবি

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নীরবতা ভেঙেছেন জেরার্ড জোন্স। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা, প্রাণনাশের হুমকি এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সরাসরি নিজের বক্তব্য তুলে ধরেছেন।

চাকরি হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার আক্রমণ ও প্রাণনাশের হুমকির শিকার হওয়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করে জেরার্ড জোন্স বলেন, 'ফুটবলের সিদ্ধান্ত বা পারফরম্যান্স নিয়ে সমালোচনা করা শতভাগ ন্যায্য। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত তথ্য ফাঁস করা এবং মেরে ফেলার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি অত্যন্ত বাজে কিছু বার্তা পেয়েছি, আমার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে এবং মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। ভুলে গেলে চলবে না—আমি একজন স্বামী, একজন বাবা এবং একজন সন্তান।'

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা ব্যর্থতা এবং মাত্র ৯ সপ্তাহের প্রস্তুতির অভিজ্ঞতা নিয়ে জোন্স উল্লেখ করেন, 'বাংলাদেশে আমি শুধু জাতীয় দলের তাৎক্ষণিক ফলাফল নিয়ে কাজ করতে যাইনি। যুব উন্নয়ন, কোচ তৈরি, প্রতিভা শনাক্তকরণ এবং প্রবাসী খেলোয়াড়দের নিয়ে কাজ করার মতো বৃহত্তর পরিকল্পনা ছিল আমার। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ছিল খুব কম।'

অনুশীলন ও মূল ম্যাচের পার্থক্যের বিষয়ে তিনি বলেন, 'অনুশীলনে আমরা যে ফুটবল তৈরি করেছিলাম, মাঠে খেলোয়াড়রা সেটি ধারাবাহিকভাবে খেলতে পারেনি। আমাদের প্রস্তুতির সময় যে ফুটবলীয় নীতিগুলো তৈরি করা হয়েছিল, প্রতিযোগিতামূলক ম্যাচে দলটি তার তুলনায় অনেকটাই অচেনা হয়ে গিয়েছিল।'

মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচের ফলাফলে নিজের ক্যারিয়ারের মূল্যায়ন হতে পারে না বলে দাবি করেন এই ইংলিশ কোচ। জোন্স বলেন, 'আমার প্রায় দুই দশকের কাজের অভিজ্ঞতা ও অর্জন মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচের ফলাফলে মুছে যেতে পারে না।'

বাংলাদেশের ফুটবলের মানোন্নয়নে নিজের পরামর্শ ও মূল্যায়ন দিয়ে জোন্স যোগ করেন, 'এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করতে হলে খেলোয়াড় বাছাই, অবকাঠামো, ফুটবল সংস্কৃতি ও উচ্চপর্যায়ের খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।'

সবার শেষে তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও বাংলাদেশের ফুটবলের প্রতি শুভকামনা জানিয়ে তিনি লেখেন, 'বাংলাদেশে ফুটবল প্রতিভার অভাব নেই এবং মানুষের ফুটবলের প্রতি অগাধ আবেগ রয়েছে। এখন এই প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং উপযুক্ত পরিবেশ তৈরি করা সবচেয়ে বেশি জরুরি।'

শিগগিরই চালু হবে ‘মৈত্রী এক্সপ্রেস’, জানালেন ভারতের হাইকমিশনার

পূর্ণাঙ্গ মানুষ থেকে ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ই যেখানে সবকিছুর যোগসূত্র

ফুটবল দলের অফিসিয়াল নতুন জার্সি উন্মোচন

কৃষিমন্ত্রীর মায়ের ইন্তেকাল

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেভিড ইমনের সাত সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার, চাঁদাবাজির আলামত উদ্ধার

বিড়ালছানা টিনা ও মিনা

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের তিন প্রজন্ম নিহত

সান্তাহারে কুড়িগ্রাম ট্রেন লাইনচ্যুতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি