হোম > খেলা > ফুটবল

ডুলির টার্গেট সব ম্যাচে জয়

সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ঢাকার জাতীয় স্টেডিয়ামে রুদ্ধদ্বার অনুশীলন চলছে বাংলাদেশ ফুটবল দলের। অনুশীলনে প্রতিপক্ষ দলকে কীভাবে হারানো যায়Ñসেই ছক কষছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। সাফে সব ম্যাচ জিততে চান তিনি। বিশেষ করে ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটিতে নিজেদের সেরাটা জিততে চায় বাংলাদেশ। হামজাকে ছাড়া ভুটানকে হারানো সম্ভব কি না? জবাবে কোচ ডুলি বলেছেন, খেলোয়াড়রাও মানুষ, কোনো রোবট নয় যে, প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে। তাদেরও মানসিক চাপ থাকে। ম্যাচে চাপের কারণে ভুল হতে পারে, প্রতিপক্ষ গোলও করতে পারে। তাই প্রতিটি ভুলের জন্য কোচকে দায়ী করা যায় না।

ডুলির বিশ্বাস, খেলোয়াড়দের ওপর আস্থা রেখে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারলেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ডুলি। ফ্লাডলাইটের আলোয় আগের দিনের অনুশীলন ভালো হয়েছে বলে জানান তিনি। তবে চোটের কারণে খেলোয়াড়দের ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হচ্ছে কোচিং স্টাফকে। বিশ্বনাথের হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে বিশেষভাবে সতর্ক ডুলি।

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

অঘটনের রাতে আর্সেনালকে বিদায় করল চতুর্থ স্তরের ফ্লিটউড

মাওকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

সাফে এক টিকিটে দুই ম্যাচ, মূল্য এক হাজার টাকা

ব্যালন ডি’অরের ১৩ পুরস্কার, কার হাতে কোন সম্মাননা

টানা তৃতীয়বার সেরা তরুণ ফুটবলার ইয়ামাল

রেকর্ড ব্যালন ডি’অরে বোনমাতির কীর্তিতে ভাগ বসালেন পুতেয়াস

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন কেইন

রক্ষণ সামলে শিরোপা জিততে চায় বাংলাদেশ

আশায় ছেলেরা, নারী দলের বিদায়