হোম > খেলা > ফুটবল

১৬ মিনিটের ঝড়ে আর্সেনালের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক

সম্ভাব্য কোনো অঘটনের সুযোগই রাখেনি আর্সেনাল। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপে চতুর্থ রাউন্ডে তৃতীয় বিভাগের দল উইগান অ্যাথলেটিককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অনায়াসেই পরের ধাপে উঠে গেছে লন্ডনের ক্লাবটি। এ জয়ের মাধ্যমে চলতি মৌসুমে চারটি প্রতিযোগিতাতেই শিরোপার লড়াই জিইয়ে রাখল তারা।

নিজেদের মাঠে শুরু থেকেই একতরফা আধিপত্য দেখায় আর্সেনাল। ম্যাচের মাত্র ১১ থেকে ২৭ মিনিট—এই ১৬ মিনিটের মধ্যেই চার গোল করে কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় স্বাগতিকরা। প্রতিপক্ষের রক্ষণভাগকে যেন অনুশীলনের মতোই ভেঙে ফেলছিল মিকেল আর্তেতার শিষ্যরা।

প্রথম দুই গোল আসে মিডফিল্ডার এবেরেচি এজের নিখুঁত পাস থেকে। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ননি মাদুয়েকে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এরপর দুর্ভাগ্য নেমে আসে উইগানের ওপর—ডিফেন্ডার জ্যাক হান্টর মাথা ছুঁয়ে বল জালে ঢুকে গেলে ব্যবধান দাঁড়ায় ৩-০। কিছুক্ষণ পর গ্যাব্রিয়েল জেসুস চতুর্থ গোলটি করে প্রতিপক্ষের শেষ আশা নিভিয়ে দেন।

গোলরক্ষক কেপা আরিজাবালাগার জন্য ম্যাচটি তুলনামূলক সহজ হলেও ক্লিনশিট ধরে রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করতে হয়েছে তাকে। বিশেষ করে জো টেলর ও রাফায়েল রদ্রিগেজের কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দলকে স্বস্তিতে রাখেন তিনি। বিরতির পরও আক্রমণ থামায়নি আর্সেনাল। তবে ভিক্টর গিয়োকেরেসর জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসায় ব্যবধান আর বাড়েনি। তবু প্রথমার্ধের ঝড়ো পারফরম্যান্সই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল।

এই জয়ে ১৯৯২-৯৩ মৌসুমের পর প্রথমবারের মতো এফএ কাপের ম্যাচে প্রথম ৩০ মিনিটেই চার গোল করার কীর্তি গড়ল আর্সেনাল।

অর্থনৈতিক অঞ্চল ঘিরে বদলে যাবে মোংলা, কর্মসংস্থান হবে ৬০ হাজার: নৌপরিবহনমন্ত্রী

শিশুদের ডাক শুনে থেমে গেলেন প্রধানমন্ত্রী, ছুটে গেলেন স্কুলে

৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

বিভ্রান্তি ছড়ানোদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর মৃত্যু, জরুরি পদক্ষেপের আহ্বান

ছয় মাসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, সাংবাদিকসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

এমন জয়ের স্বপ্নই আমরা সব সময় দেখেছি: আকরাম খান

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক