হোম > খেলা > ফুটবল

রোনালদো-জেসুস বিরোধ মেটাতে পর্তুগাল সরকারের হস্তক্ষেপ

স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরোধ এবার ঢুকে পড়েছে পর্তুগালের রাজনীতিতেও। কোচ জর্জ জেসুসের সঙ্গে দ্বন্দ্বের জেরে রোনালদো ক্যাম্প ছাড়ার পর পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয়েছে পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশন। পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোনালদো ও জেসুসকে আলোচনার টেবিলে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় কোচ জেসুসের সঙ্গে সংঘাতের পর ব্যক্তিগত বিমানে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন রোনালদো। বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেছিলেন, সময় হলে সত্যিটা প্রকাশ পাবে। এরপর স্প্যানিশ সংবাদপত্র ‘মার্কা’ জানায়, দুই পক্ষের বিরোধ মেটাতে ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর চাপ রয়েছে।

পর্তুগিজ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিষয়টি নিয়ে দেশটির রাজনীতিতেও আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রো সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও দাবি করা হয়েছে। আগামী সপ্তাহে রোনালদো ও জেসুসের মধ্যে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ও জোগো’ দাবি করেছিল, এই বিরোধ রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের ইঙ্গিত হতে পারে। তবে সাম্প্রতিক তৎপরতায় পরিস্থিতি আবারও সমঝোতার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০৩০ বিশ্বকাপও পর্তুগাল, স্পেন ও মরক্কোয় অনুষ্ঠিত হওয়ার কথা। দীর্ঘদিন ধরে পর্তুগিজ ফুটবলের অন্যতম প্রধান মুখ রোনালদো। বিশ্বকাপ ঘিরে বাণিজ্যিক ও প্রচারণামূলক নানা কার্যক্রমেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। ফলে জাতীয় দলের সঙ্গে তাঁর সম্পর্ক স্বাভাবিক রাখার বিষয়টি এখন আরও আলোচনায় এসেছে।

আবাহনীর বড় জয়, ফর্টিসের ড্র

মেসির মুকুটে ‘ডক্টরেট ডিগ্রি’

ক্লপের প্রথম জয়, নেদারল্যান্ডসের এক পয়েন্ট আর নরওয়ের হার

ডেনমার্কের জালে রোনালদোবিহীন পর্তুগালের গোলবন্যা

স্বর্ণের স্বপ্ন ঠেকল এসে তামায়!

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারল বাংলাদেশ

মেসির পছন্দেই আর্জেন্টিনার অধিনায়ক রোমেরো

রোনালদোর ‘৭’ এবার লেয়াওয়ের গায়ে!

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দুর্দান্ত শুরু