হোম > খেলা > ফুটবল

মেসির জন্য মেক্সিকান শিল্পীর বিশেষ উপহার

স্পোর্টস ডেস্ক

মিয়ামিতে মাঠের বাইরে স্মরণীয় এক মুহূর্তই উপভোগ করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের খুশি হওয়ার কারণ তো অবশ্যই আছে। বিশেষ একটি ফুটবল উপহার পেয়েছেন, তাতেই বিস্মিত ও আবেগাপ্লুত হয়ে পড়েছেন এ ফুটবল জাদুকর।

বলটিতে আঁকা ছিল তার পরিবারের প্রতিকৃতি। বিশেষ এই বলটিতে মেসি, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তার ছেলে থিয়াগো, মাতেও এবং চিরোর ছবি ফুটিয়ে তুলেছেন মেক্সিকান শিল্পী জোভানা গার্সিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রেট্রাটার্টেবিজেজি’ নামে পরিচিত এই শিল্পী বলের ওপর পরিবার ও ফুটবল–মেসির জীবনের দুই গুরুত্বপূর্ণ দিক একসঙ্গে তুলে ধরতেই এই শিল্পকর্মটি তৈরি করেছেন। সাংবাদিক গনসালো ইগলেসিয়াসের সঙ্গে সাক্ষাৎকারের পর এই উপহারটি মেসির হাতে পৌঁছে যায়।

সালাহ ম্যাজিকে ট্রাবজোনস্পোরের জয়

অবসরে ‘অলস’ সময় কাটাতে চান নেইমার

মিলানকে উড়িয়ে দিল বোর্নমাউথ

বার্সা এখনও মেসির ‘প্রাণের ক্লাব’

বিশ্বকাপে খেলতে বাকুতে কিশোররা

ফের চমক দেখাল কোমো, বিধ্বস্ত ইউনাইটেড

বার্নার্ডো সিলভার অভিষেক গোলে জয়ের ছন্দে রিয়াল

রাইসের শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে রুখল আর্সেনাল

ছয় ইংলিশ ক্লাবের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি রিয়ালের

ফোডেনের হ্যাটট্রিকে এথেন্সকে উড়িয়ে দিল ম্যানসিটি