আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। প্রধান কোচ নৌসাদ মুসার নেতৃত্বে এই টুর্নামেন্টে অংশ নেবে ভারত অনূর্ধ্ব-২৩ পুরুষ দল, যেখানে সহকারী কোচের দায়িত্বে থাকছেন বিবিয়ানো ফার্নান্দেজ।
‘বি’ গ্রুপে থাকা ভারত তাদের মিশন শুরু করবে ৫ নভেম্বর বেলা ৩টা ৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১১ নভেম্বর একই সময়ে মালদ্বীপের মুখোমুখি হবে ব্লু টাইগার্সরা। মূল জাতীয় দল নিউজিল্যান্ডে ম্যাচ খেলতে যাওয়ায়, এই টুর্নামেন্টে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া স্কোয়াডের ওপর ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঢাকা মহারণে শিরোপা জিততে মাঠে নামার আগে দলটি এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
ভারত দল
গোলরক্ষক : আরশ আনওয়ার শেখ, মোহনরাজ কে ও প্রিয়াংশ দুবে।
রক্ষণভাগ : আব্দুল রাবিহ, বিজয় ভার্গেস, চিংলেনসানা সিং কোনশাম, হমিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মোহাম্মদ উভাইস, নাথান রড্রিগেস, রনি খারবুডন ও সন্দীপ মান্দি।
মাঝমাঠ : অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচম, ব্রিসন ফার্নান্দেজ, এবিন্দাস ইয়েসুদাসান, ফারুক চৌধুরী, ম্যাকার্টন নিকসন, ম্যাংলেনথাং কিপজেন, নিখিল প্রভু, নৌফল পিএন, রিকি জন শাবুং ও সুরেশ সিং ওয়াংজাম।
আক্রমণভাগ : ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাকো, মোহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি ও সুহাইল আহমেদ ভাট।