হোম > খেলা > ফুটবল

পাকিস্তান ও ভুটানের টিকে থাকার লড়াই আজ

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান ফুটবল দল

আজ সাফ চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচ রয়েছে। জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় পাকিস্তান-মালদ্বীপ এবং রাত আটটায় ভুটান ও শ্রীলংকা পরস্পরের মুখোমুখি হবে। এই চারটি দলের মধ্যে পাকিস্তান ও ভুটান একটি করে ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে দুদলই হেরেছে। ভারতের কাছে ৩-২ গোলে পাকিস্তান এবং বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছে ভুটান। তাই গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে টিকে থাকার লড়াই তাদের। এই ম্যাচ জিততে পারলে টুর্নামেন্টের পরবর্তী পর্বের আশা জিইয়ে রাখবে পাকিস্তান ও ‍ভুটান। আর হেরে গেলে সাফের মিশন আজই শেষ হয়ে যাবে তাদের। অন্যদিকে এখনো সাফে কোনো ম্যাচ খেলেনি শ্রীলংকা ও মালদ্বীপ। আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে তারা। দুদলই চাইবে জয়েই সাফের মিশন শুরু করার।

সাফের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। কিন্তু এই ম্যাচে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সেরা ফুটবল খেলতে পারেনি তারা। খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে তারা। তাদের রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে। গোল হজমের পাশাপাশি পেনাল্টি মিসও পাকিস্তানের হতাশা বাড়িয়েছে। তবে ম্যাচের শেষদিকে দারুণ সম্ভাবনা তৈরি করেছিল পাকিস্তান। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে স্কোর লাইন ৩-২ করে তারা। শেষদিকে যে ফুটবল খেলেছে দলটি, সেটিই মালদ্বীপ ম্যাচে প্রত্যাশা বাড়িয়েছে পাকিস্তানের।

প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপ অতটা শক্তিশালী দল নয়। চলতি বছর ফুটবলে খুবই হতাশার মধ্যে কাটছে দ্বীপ দেশটির। এই বছর এশিয়ান কাপ বাছাই পর্বে তিমুর-লেস্তের বিপক্ষে ২-১ গোলের জয়টিই তাদের সবচেয়ে বড় সাফল্য। গত জুনে ডায়মন্ড জুবেলি টুর্নামেন্টে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে মালদ্বীপ। সর্বশেষ তিনটি প্রীতি ম্যাচ খেলে ১৪ গোল হজম করে তারা। এই দলটির বিপক্ষে জয় আশা করছে পাকিস্তান। অন্যদিকে, বংশোদ্ভূত খেলোয়াড়ে ঠাসা শ্রীলংকার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে ভুটানকে। তবে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

ব্রাজিল-উরুগুয়ের পাওনা দিতে পারছে না ভারত

সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান

এবার বাংলাদেশের সামনে শ্রীলংকা চ্যালেঞ্জ

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান

হামজার অপেক্ষায় ইব্রাহিমরা

রোনালদোকে শ্রদ্ধা-ভালোবাসায় ভাসালেন সতীর্থরা

এসি মিলানের হার, জিতল লেভারকুসেন ও জুভেন্টাস

দলের পারফরম্যান্সে খুশি কোচ ডুলি