হোম > খেলা > ফুটবল

ইফতারের জন্য ইংলিশ লিগে বিরতি

স্পোর্টস ডেস্ক

পবিত্র মাহে রমজান এলেই বিশেষ ব্যবস্থা চালু করে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। মুসলিম ফুটবলারদের ইফতারের ব্যবস্থা রাখতে ম্যাচ চলাকালে ইংল্যান্ডের লিগে এবারও থাকছে সংক্ষিপ্ত বিরতি। এ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে পবিত্র রমজান। পুরো মাসজুড়েই থাকবে এই বিশেষ ব্যবস্থা।

প্রতি বছরের ন্যায় এ বছরও ক্লাব অধিনায়ক এবং ম্যাচ কর্মকর্তারা খেলার মাঝে বিরতির সময়টা বেছে নেবেন, যাতে মুসলিম ফুটবলার বা কর্মকর্তারা ইফতার করতে পারেন। ম্যাচের আগে প্রতিপক্ষ দুদল ও ম্যাচ কর্মকর্তারা আলোচনা করে ঠিক করবেন খেলার মাঝে বিরতি দেওয়ার প্রয়োজন আছে কি না; সে সঙ্গে এটাও চূড়ান্ত করা হবে ঠিক কখন বিরতিটি প্রয়োজন।

ইফতারের জন্য নির্ধারিত সময়টাকে দলীয় পানিপানের বিরতি বা কৌশলগত টাইম-আউট হিসেবে বিবেচিত হবে না। খেলা চলতে থাকলে খেলা মাঝপথে থামানো হবে না। তবে গোলকিক, ফ্রিকিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির মতো প্রথম সুযোগেই দিনের শেষ ভাগে ইফতারের জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে।

রোজার মধ্যে যুক্তরাজ্যে সূর্যাস্ত হবে আনুমানিক বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে (জিএমটি)। এ কারণে শনিবার বিকাল ৫টা ৩০ মিনিট ও রোববার বিকাল ৪টা ৩০ মিনিটে মাঠে গড়ানো ম্যাচগুলোতে ইফতারের জন্য থাকবে ছোট্ট বিরতি।

মুসলিম খেলোয়াড় বা কর্মকর্তাদের ইফতারের জন্য এই বিশেষ বিরতি ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবার চালু হয় ২০২১ সালে। প্রথমবার এ নিয়ম কার্যকর হয় ওই বছরের এপ্রিলে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে। গোলকিকের সময় খেলা থামিয়ে লেস্টারের ওয়েসলি ফোফানা ও প্যালেসের শেইখু কুয়াতে তরল পানীয় দিয়ে ইফতার করেন।

ইয়ামালের পেনাল্টি মিসে বার্সার দুঃস্বপ্নের হার

কোচ পাবলোর চোখে নেইমার এখনো বিশ্বমানের

ফের লড়াইয়ে বেনফিকা-রিয়াল

এশিয়ান কাপে দারুণ কিছুর আশায় বাটলার

১৬ মিনিটের ঝড়ে আর্সেনালের দুর্দান্ত জয়

গোলে রঙিন রোনালদোর ফেরা

ভিনিসিয়ুসের জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ, পিছিয়ে বার্সেলোনা

শুরুতেই স্পেন-ইংল্যান্ড মুখোমুখি

ব্রেন্টফোর্ডের মাঠে জিততে পারল না আর্সেনাল

নারী ফুটবল লিগের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী