হোম > খেলা > ফুটবল

মেরি-লুইসের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

বুন্দেসলিগার ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করলেন মারি লুইস এইতা। ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ইউরোপের শীর্ষ লিগের ইতিহাসে প্রথম নারী কোচ হিসেবে পুরুষ দলের ডাগআউট সামলাবেন তিনি। এফসি হেইডেনহেইমের বিপক্ষে ৩-১ গোলে হারের পর কোচ স্টেফেন বাউমগার্টকে বরখাস্ত করে ইউনিয়ন বার্লিন।

তার স্থলাভিষিক্ত হিসেবে মৌসুমের বাকি অংশে দায়িত্ব পালন করবেন মারি লুইস এইতা। এর আগে ২০২৩ সালের নভেম্বরে ইউনিয়ন বার্লিনের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ৩৪ বছর বয়সি মারি লুইস। বুন্দেসলিগায় প্রথম নারী সহকারী কোচ বনে যাওয়ার ঘটনা এটি।

২০২৪ সালের জানুয়ারিতে তৎকালীন ম্যানেজার নেনাদ বিয়েলিকা তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। তখন ডার্মস্ট্যাটের বিপক্ষে ম্যাচে ডাগআউটে ছিলেন মারি লুইস । বুন্দেসলিগায় প্রথম নারী কোচ হিসেবে টাচলাইনে দাঁড়ানোর কীর্তি গড়েন তিনি। ম্যাচটিতে ১-০ গোলে জিতেছিল তার দল।

টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মারি লুইস। ২০২৫ সালের জুলাই থেকে ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বও সামলেছেন জার্মানি নারী যুব দলের হয়ে খেলা মেরি-লুইস। আগামী গ্রীষ্মে ক্লাবটির নারী দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করার কথা-বার্তা পাকা হয়ে আছে।

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া