হোম > খেলা > ফুটবল

১০ গোলের থ্রিলারে জিতেও মেসির চোটে উধাও মিয়ামির হাসি

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ সকারে গোলবন্যার এক অবিশ্বাস্য ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৬-৪ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নেয় লিওনেল মেসির দল। তবে রোমাঞ্চকর এই জয়ও পুরোপুরি উপভোগ করতে পারেনি মিয়ামি, কারণ ম্যাচের মাঝপথে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে।

বিশ্বকাপের আগে ইন্টার মিয়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচে দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখলেও ৭৩তম মিনিটে বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন তিনি। এরপর একাই ধীরে ধীরে লকার রুমের দিকে চলে যান মেসি।

নু স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ফিলাডেলফিয়ার। মাত্র ১০ মিনিটের মধ্যেই মিলান ইলোস্কির জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্রুতই ম্যাচে ফেরে মিয়ামি। মেসির বাড়ানো বলে জার্মান বার্তারামে ব্যবধান কমান।

এরপর দ্রুনো দামিয়ানি গোল করে আবারও দুই গোলের লিড এনে দেন ফিলাডেলফিয়াকে। কিন্তু তৃতীয় গোল হজমের পর যেন জেগে ওঠে মিয়ামি। বার্তারামের দ্বিতীয় গোলের সঙ্গে লুইস সুয়ারেজের জোড়া আঘাতে বিরতির আগেই ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

তবে প্রথমার্ধের নাটক তখনও শেষ হয়নি। ভিএআরে হ্যান্ডবলের সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইলোস্কি। ৪-৪ সমতায় শেষ হয় প্রথমার্ধ, যা এমএলএস ইতিহাসে প্রথমার্ধে সর্বোচ্চ আট গোলের নতুন রেকর্ড গড়ে।

দ্বিতীয়ার্ধে বৃষ্টি নামার পর ম্যাচের গতি কিছুটা কমে যায়। এরপর মেসি মাঠ ছাড়লেও আক্রমণ থামায়নি মিয়ামি। বার্তারামের পাস থেকে সুয়ারেজ নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পরে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল দলের ষষ্ঠ গোল করে জয় নিশ্চিত করেন।

তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মেসির ইনজুরি। বিশ্বকাপের দল এখনও ঘোষণা করেনি আর্জেন্টিনা। তার আগেই অধিনায়ককে নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে কোচ লিওনেল স্কালোনির। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

হ্যাটট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব

দলে নেই কোনো প্রবাসী ফুটবলার

বিশ্বকাপ মঞ্চের ‘অপূর্ণতা’ লেভা-দোন্নারুম্মা-ওসিমেনরা

টিকিট, ভিসা আর নিষেধাজ্ঞায় ‘বন্দি’ ফুটবলের মহোৎসব

যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় ইরানের বিশ্বকাপ বেজক্যাম্প

লুসাইলের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সৌদি আরবের

শেষ ম্যাচে আবেগ আর জয়ের মিশেলে স্মরণীয় রাত রিয়াল মাদ্রিদের

লেভান্ডভস্কির বিদায়ী ম্যাচে হার বার্সেলোনার

হাজারতম ম্যাচের দুয়ারে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’