হোম > খেলা > ফুটবল

৯০১তম গোল পেলেন মেসি, জিতল ইন্টার মিয়ামিও

স্পোর্টস ডেস্ক

লড়াইয়ের শুরুতে জালে বল জড়িয়েছিলেন গন্সালো লুহান। চতুর্থ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডারের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। নিউ ইয়র্ক সিটি স্কোর লেভেল কেরে ১৩ মিনিট পরই। পরে পিছিয়ে পড়লেও ইন্টার মিয়ামিকে সমতা এনে দেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল দোস সান্তোস উপহার দেন জয়সূচক গোল। মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটিকে ৩-২ গোলে হারিয়েছে মেসির ইন্টার মিয়ামি। নিউ ইয়র্কের গোল দুটিও আসে দুই আর্জেন্টাইন ফুটবলারের পা থেকে- মিডফিল্ডার ফের্নান্দেস মের্কাউ ও উইঙ্গার আগুস্তিন ওহেদা।

আগের ম্যাচে বর্ণিল ক্যারিয়ারের ৯০০ গোল পূর্ণ করেছিলেন মেসি। আজ ভোরে আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর পেয়ে যান ৯০১তম গোলের দেখা। হেসে-খেলেই হ্যাটট্রিক হতে পারতো মিয়ামি অধিনায়কের। ম্যাচের ৩১ মিনিটে মেসির শট লাগে ক্রসবারে, ৪২ মিনিটে তার শটের সামনে বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ৮৪ মিনিটে বক্সের ভেতর থেকে তার শট ধরে ফেলেন নিউ ইয়র্কের গোলরক্ষক। শেষ দিকেও গোলের দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন তিনি।

বক্সের বেশ বাইরে ফ্রি কিক পেয়ে যায় ইন্টার মিয়ামি। শট নিতে যান মেসি। ধারাভাষ্যকার বলেন উঠেন, ‘দূরত্ব অনেকটাই বেশি, তবে কিছু খেলোয়াড়ের জন্য এখান থেকেও গোল করা সম্ভব। বল পায়ে যিনি আছেন, তিনি তাদেরই একজন…।’ ধারাভাষ্যকারের কথা মেসি সত্যি করে ফেলেন কয়েক সেকেন্ড পরই। ঠিকই গোল আদায় করে ফেলেন কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এ সুপারস্টার।

টিভির পর্দায় স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের