হোম > খেলা > ফুটবল

ইন্দোনেশিয়া ম্যাচে ভালো কিছু হবে: সোহেল রানা

ফিফা আসিয়ান কাপ

স্পোর্টস রিপোর্টার

ইন্দোনেশিয়া ম্যাচের আগে জাকার্তায় অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

টানা দুই ম্যাচ হেরে ফিফা আসিয়ান কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনাও শেষ কোচ থমাস ডুলির দলের। আগামী বৃহস্পতিবার ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার। টুর্নামেন্টের শেষ ম্যাচটি রাঙিয়ে দিতে চায় বাংলাদেশ। মালয়েশিয়ার ম্যাচের চেয়ে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ সম্ভাবনাময় ফুটবল খেলেছেন হামজা-শমিতরা। শেষ মিনিট পর্যন্ত লড়েছেন তারা। কিন্তু গোল করার কেউ না থাকায় সফল হতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। সিঙ্গাপুর ম্যাচে যে আত্মবিশ্বাস পেয়েছে দল, সেটি কাজে লাগিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।

ইন্দোনেশিয়া ম্যাচের আগে এখন জাকার্তায় অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। আজ অনুশীলনের ফাঁকে সোহেল রানা জানালেন, প্রথম দুই ম্যাচ হারলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে সেরা খেলাটাই উপহার দিতে চান তারা। তিনি বলেন, ‘এশিয়ান কাপ আমাদের জন্য নতুন টুর্নামেন্ট। সাফের প্রস্তুতি নেওয়ার জন্য এটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের অভিজ্ঞতা খুব ভালো হয়েছে। আমরা এশিয়ান কাপ খেলতে পেরেছি।’ সোহেল রানা আরো বলেন, ‘আমাদের এখন পরিকল্পনা ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে। আমাদের এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম মিনিট থেকে আমরা চেষ্টা করব যে, মিড ব্লক করার জন্য এবং বাকিটা ম্যাচে অনুযায়ী দেখা যাবে কি করা যায়।’

সিঙ্গাপুরের কাছে হারের পর কোচ ডুলি বলেছেন, প্রস্তুতির ঘাটতি দলকে ভুগিয়েছে। এ বিষয়ে একমত সোহেল রানাও। তিনি বলেন, ‘আমরা লিগে ছিলাম না, আমরা ট্রেনিংও ছিলাম না। আমরা সবাই অনেকদিন তিন মাসের মতো খেলার বাইরে ছিলাম। আমরা ওই হিসাবে এক মাস বা চার সপ্তাহ ট্রেনিং করে আমরা এই এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা আন্তর্জাতিক ম্যাচও খেলতে পারিনি। এই দুই ম্যাচ (মালয়েশিয়া ও সিঙ্গাপুর) খেলার পর আমাদের খেলোয়াড়দের এখন আগে থেকে অনেক উন্নতি হয়েছে। আত্মবিশ্বাসের লেভেল এখন ভালো। আমাদের জন্য ভালো কিছু হবে ইন্দোনেশিয়া ম্যাচ।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন সোহেল রানা। ইন্দোনেশিয়ার বিপক্ষেও একাদশে সুযোগ পেলে নিজের সেরাটাই উপহার দিতে চান তিনি। সোহেল রানা বলেন, ‘একজন পেশাদার ফুটবলার হিসেবে আমি সব সময় মানসিকভাবে দৃঢ় থাকি, খেলায় ফোকাস থাকে। যখন কোচ সুযোগ দেবেন, তখন নিজের সেরাটাই দেব। ওই হিসেবে আমি আমার সেরাটা দেওয়ার জন্য সুযোগ পেয়েছি এবং সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করেছি।’

স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

‘প্রথম’ জয়ের দেখা পেল মানচিনির ইতালি

জিদানের ফ্রান্সকে জেতালেন ওলিসে

ছোট পর্দায় বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সঙ্গে থাকছে নেশন্স লিগের যত খেলা

আমাদের নিখুঁত স্ট্রাইকার নেই: ডুলি

সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

মিরডিংকের জোড়া গোলে নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

বাংলাদেশের সামনে আজ সিঙ্গাপুর

রোনালদোকে বাইরে রেখেই নরওয়েকে হারাল পর্তুগাল

জার্মানিকে হারিয়ে গ্রিসের অবিশ্বাস্য জয়