হোম > খেলা > ফুটবল

স্বপ্ন পূরণ হচ্ছে জিদানের, হচ্ছেন ফ্রান্সের কোচ!

স্পোর্টস ডেস্ক

খেলোয়াড়ি জীবনে ফ্রান্সের হয়ে সফল হয়েছেন জিনেদিন জিদান। কোচিং ক্যারিয়ারেও সুনাম কুড়িয়েছেন। দুটি জায়গাতেই দারুণ সফল এই ফরাসি ফুটবল লিজেন্ড। তার অনেক দিনের স্বপ্ন ফ্রান্সের জাতীয় দলের কোচ হওয়ার। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে জিদান নিজের মনের সুপ্ত সেই বাসনার কথা জানিয়েছেন। তার চাওয়া এখন একটাই, ভবিষ্যতে ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া। জিদানের সেই ইচ্ছাই নাকি এবার আলোর মুখ দেখতে যাচ্ছে! ইউরোপিয়ান ফুটবলে মিলছে তেমন কিছুরই আভাস।

বদলে যাচ্ছে ফরাসি ফুটবল। বড় পরিবর্তন আসছে দেশটির কোচিংয়ে। ফ্রান্সের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে পারেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। সেটা হতে পারে ২০২৬ সালের বিশ্বকাপ শেষে। জিদানের ফরাসি জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার খবর জানিয়েছে ফরাসি গণমাধ্যম। খবর বেরিয়েছে, জিদানের সঙ্গে মৌখিক সমঝোতা করে ফেলেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। বিশ্বকাপের আগামী আসর শেষে বর্তমান কোচ দিদিয়ের দেশমের দায়িত্ব বুঝে নেবেন।

কোচ দেশমের অধীনে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে ফ্রান্স। টানা দুই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছেন এই ফুটবল গুরু। ২০১৮ সালে বিশ্বকাপের সোনালি শিরোপাও উপহার দিয়েছেন দেশবাসীকে। আর ১৯৯৮ সালে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছেন জিদান। দেশটির অন্যতম সফল খেলোয়াড় ২০০৬ বিশ্বকাপেও ফ্রান্সকে এনে দিয়েছিলেন ফাইনালের টিকিট। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে ফুটবল কোচিংয়ে গড়ে তুলেছেন বর্ণিল ক্যারিয়ার। ফুটবলার জিদানের মতো কোচ জিদানও সমান সাফল্য পেয়েছেন।

জিদান সবশেষ কোচিং করিয়েছেন রিয়াল মাদ্রিদে। ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১, এই দুই মেয়াদে তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন। দুই দফায় দায়িত্ব পালন করে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে জিতেছেন ১১টি মেজর শিরোপা। প্রথম মেয়াদে তিন বছরে ‘লস ব্লাঙ্কোস’ পাঁচটি ইউরোপীয় শিরোপা জেতে। তার মধ্যে রয়েছে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের রেকর্ডও রয়েছে তার অর্জনের ঝুলিতে। সান্টিয়াগো বার্নাব্যু ছাড়েন ২০২১ সালের ২৭ মে-তে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেলেও ফিরিয়ে দেন তা।

এর আগে ফরাসি জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন জিদান। গত বছর এক অনুষ্ঠানে জিদান বলেছিলেন, ‘আমি নিশ্চিতভাবে আবার কোচিংয়ে ফিরব। এখনই হবে এমনটা বলছি না, তবে একদিন জাতীয় দলকে কোচিং করানোই আমার ইচ্ছা।’

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া