হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে খেলবে না ইরান

স্পোর্টস ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। অর্থাৎ, বিশ্বকাপে খেলবে না ইরান।

আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনিয়ামাল বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো কোনো অবস্থা নেই। আমাদের ওপর কয়েক মাসের ব্যবধানে দুইটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা সম্ভব নয়। তাই ইরান বিশ্বকাপে অংশ নেবে না বলেই সরকার সিদ্ধান্ত নিয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এরপর পাল্টা হামলা চালায় ইরান, যার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। সংঘাতের এই পরিস্থিতিতে কয়েক মাসের ব্যবধানে দুইটি যুদ্ধের মুখোমুখি হয়েছে দেশটি, যাতে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে বলে দাবি করেন ক্রীড়ামন্ত্রী।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশ নিতে ইরান দলকে স্বাগত জানানো হবে এবং তাদের অংশগ্রহণে কোনো বাধা দেওয়া হবে না। আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও একই আশ্বাসের কথা উল্লেখ করেছিলেন। তবে ইরানের সর্বশেষ অবস্থান সেই সম্ভাবনাকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে। সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেসে ইরানের গ্রুপ পর্বের ম্যাচ হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে। এছাড়া সিয়াটলে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল মিসরের।

টিভির পর্দায় স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের