হোম > খেলা > ফুটবল

পিএসজির দাপটে অসহায় আত্মসমর্পণ লিভারপুলের

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে একতরফা পারফরম্যান্সে লিভারপুলকে হারিয়েছে পিএসজি। স্কোরলাইন ২-০ হলেও ম্যাচজুড়ে আধিপত্য ছিল পুরোপুরি ফরাসি ক্লাবটির। আর্নে স্লটের দল কার্যত নিজেদের খুঁজেই পায়নি প্যারিসে।

পার্ক দে প্রিন্সেসে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে স্বাগতিকরা। সেই চাপের ফল পেতে সময় লাগে মাত্র ১১ মিনিট। উসমান দেম্বেলের প্রচেষ্টা ব্যর্থ হলেও সুযোগটি কাজে লাগিয়ে দেজিরে দুয়ে উঁচু শটে বল জালে পাঠিয়ে এগিয়ে দেন পিএসজিকে।

প্রথমার্ধের বাকি সময়ে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি লুইস এনরিকের শিষ্যরা। লিভারপুলের গোলরক্ষক জিওরজি মামারদাশভিলি কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন। দেম্বেলেও ভালো সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন।

বিরতির পরও চিত্র একই থাকে। আক্রমণে ধারাবাহিকতা বজায় রাখে পিএসজি। ৬৫ মিনিটে জোয়াও নেভেসের নিখুঁত পাস থেকে দারুণ একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন খিচা কাভারৎস্খেলিয়া। ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে তার গোলটি ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নেয় পিএসজি, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে লিভারপুল মাত্র ৩টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ফলে প্রতিপক্ষকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি অলরেডরা।

ম্যাচের এক পর্যায়ে পিএসজি পেনাল্টি পেলেও পরে ভিডিও সহকারী রেফারির সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। শেষ পর্যন্ত আরও কিছু সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়েনি।

এই হারের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেল লিভারপুল। এর আগে প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে ২-১ গোলে হারের পর এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল তারা।

আগামী মঙ্গলবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইংলিশ ক্লাবটির সামনে।

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের