হোম > খেলা > ফুটবল

ইসরাইলি হামলায় ২০ ইরানি ভলিবল খেলোয়াড় নিহত

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ ইরানের ফারস প্রদেশের ল্যামার্ড শহরে একটি স্পোর্টস হলে রকেট হামলায় অন্তত ২০ ইরানি ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। খবর ইরানের একাধিক সংবাদমাধ্যমের।

প্রাথমিক তথ্যে জানা যায়, ফারস প্রদেশের বিভিন্ন এলাকায় মোট চারটি রকেট আঘাত হানে, যার একটি ল্যামার্ড শহরে। স্থানীয় সূত্রের দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি স্পোর্টস হল ও দুটি আবাসিক ভবন।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার সময় স্পোর্টস হলে একটি ভলিবল ম্যাচের অনুশীলন চলছিল। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়ে, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল