হোম > বিশ্ব

ইসরাইলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হিজবুল্লাহর

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা মেহের

কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ। রোববার এক অনুষ্ঠানে একথা বলেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম। তিনি বলেন, ইসরাইলের আকাশ, স্থল ও নৌ আগ্রাসন বন্ধ করতে হবে। এসময় দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কাসেম। খবর বার্তা সংস্থা মেহেরের।

কাসেম বলেন, যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ প্রত্যাহার বাস্তবায়ন এবং বন্দিদের মুক্তি দিতে হবে। তিনি বলেন, যদি লেবাননের দক্ষিণ অংশ ইসরাইলের দখলে চলে যায়, তাহলে আর কেউ অবশিষ্ট থাকবে না। এজন্য দেশের স্বার্থে সবাইকে ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন থামেনি। হিজবুল্লাহ মহাসচিব আরো বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি; হয় আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে লেবাননের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে দেবো, অথবা আমরা জাতীয়ভাবে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের ভূমি পুনরুদ্ধারের জন্য জেগে উঠব।’

কাসেমের মতে, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ একটি ইসরাইল-মার্কিন প্রকল্প। এতে লেবানন নয়, ইসরাইলের স্বার্থ দেখা হয়েছে। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির এক বছর পার হয়ে গেছে, লেবানন প্রতিশ্রুতি এবং ছাড় দিয়েছে, তবে ইসরাইল বিরতি ছাড়াই তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে।’ এর প্রেক্ষিতে তিনি বলেন, ‘যদি লেবাননের দক্ষিণ অংশ হারিয়ে যায় তবে লেবাননের আর কোনো অংশ অবশিষ্ট থাকবে না, এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে রুখ দাঁড়ানো প্রয়োজন।

আরএ

জার্মানির পূর্বাঞ্চলে ভোট, ইতিহাস গড়ার পথে কট্টর ডানপন্থি দল এএফডি

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলল, সবে শুরু করলাম

কক্ষপথ জয় জার্মান রকেটের, ইউরোপের ইতিহাসে নতুন অধ্যায়

ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি প্রচেষ্টার নিন্দা ৮ মুসলিম দেশের

গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফট, ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি

ব্রিটেনে নাইজেল ফারাজকে কর্মহীন শ্রমিকদের সমর্থন

ধসে পড়ল পাঁচতলা ভবন, বহু শিক্ষার্থী আটকে পড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণ করবে গায়ানা

ইরান যুদ্ধ ২০২৭ পর্যন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান