হোম > বিশ্ব

ইসরাইলকে পাল্টা পদক্ষেপ না নিতে সতর্ক করলো যুক্তরাজ্য

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে ইসরাইলকে সরাসরি সতর্ক করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, তারা ইসরাইলি সরকারকে স্পষ্ট করে বলেছে, ফিলিস্তিন স্বীকৃতির জবাবে বসতি সম্প্রসারণ গ্রহণযোগ্য নয়।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের আগে নিউইয়র্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কুপার বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি শুধু ফিলিস্তিনিদের অধিকার নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পথও এটি।

এদিকে, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির পর ইসরাইলের কয়েকজন মন্ত্রী, বিশেষ করে কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, পশ্চিম তীরে সার্বভৌমত্ব আরোপের হুমকি দিয়েছেন।

উল্লেখ্য, গতকাল ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের সঙ্গে কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের দেশ পর্তুগাল ও ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল। ইউরোপের আরও তিনটি দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে এই পদক্ষেপ নিয়েছে। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রায় ৭৫ শতাংশ এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি