হোম > বিশ্ব

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: কাতার

আমার দেশ অনলাইন

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাতে ইসরাইলের এ হামলা এই অঞ্চলের বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’ গ্যাসক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ বলে জানান তিনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বিশ্ব জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ এবং পরিবেশের জন্যও একটি বড় হুমকি।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকা জরুরি। এই বিষয়ের ওপর আমরা বারবার জোর দিয়েছি। এখন সেই আহ্বান পুনর্ব্যক্ত করছি। আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে উত্তেজনা কমাতে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। সূত্র: বিবিসি

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ