হোম > বিশ্ব

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারের ওই আদেশে কত শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫ শতাংশের কথা বলা হয়েছে। খবর বিবিসির।

আদেশে বলা হয়, এই শুল্ক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য ক্রয়, আমদানি করলে বা অন্য কোনোভাবে পরিষেবা গ্রহণ করা দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ট্রাম্প সরাসরি এই আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে শুক্রবার রাতে এয়ার ফোর্স ওয়ান থেকে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।

শুক্রবার ওমানে মার্কিন ও ইরানি প্রতিনিধিদলের মধ্যে আলোচনা চলাকালে ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করেন।

ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে ট্রাম্প এই বছরের শুরুতে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

মমতার ভাতিজির লাশ উদ্ধার

কলকাতায় নিত্যপণ্যের বাজারে আগুন, উদ্বিগ্ন শুভেন্দু

ককরোচ আন্দোলন ঘিরে দায়ের সব মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

ভারতে ব্যাংকের ভল্টে সাড়ে ৭ কোটি রুপির জাল নোট, বেরিয়ে এলো বড় কেলেঙ্কারি

ইমরান খানের মুক্তি এখন আন্তর্জাতিক ইস্যু, কারাবন্দি রেখে বেকায়দায় সরকার

দক্ষিণ এশিয়ায় যে কৌশলে প্রভাব বাড়াচ্ছে চীন

মার্কিন শিক্ষার্থীদের কাছে ইসরাইল গণহত্যায় যুক্ত নেতিবাচক ব্র্যান্ড

‘ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র মজুদের ৯০ শতাংশেরও বেশি অক্ষত’

যুদ্ধ, অর্থনীতি ও কূটনীতির প্রধান ক্ষেত্র এখন হরমুজ

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ভারত